- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ৪, ২০২৬
সোনম ওয়াংচুকের স্কুল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিল লাদাখ প্রশাসন
সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের ডেজার্ট ফ্লাওয়ার্স স্কুলের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিল লাদাখ প্রশাসন। হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ প্রতিষ্ঠান সম্পর্কিত এক মামলায় জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্ট চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত লেহতে অবস্থিত তাদের ডেজার্ট ফ্লাওয়ার স্কুলের সমস্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। মামলাটি এইচআইএএল-কে বরাদ্দকৃত ১০৭৬ ও ১ মারলা জমি বাতিলের সঙ্গে সম্পর্কিত। লেহর তহশিলদারের কার্যালয় এইচআইএএল-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোকেএই নোটিশ জারি করেছে।
লাদাখ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এইচআইএএল-এর অধীনে থাকা ডেজার্ট ফ্লাওয়ার স্কুল উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কার্যকলাপ শুরু করেছে। প্রশাসন এইচআইএএল-কে কঠোরভাবে স্থিতাবস্থা বজায় রাখতে এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টে বিচারাধীন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও রকম কাজকর্ম করতে পারবে না।
প্রশাসনের পক্ষ থেকে ২২ সেপ্টেম্বর তারিখের একটা চিঠির কথা উল্লেখ করা হয়েছে। সেই চিঠিতে গীতাঞ্জলি আংমো এইচআইএএল-এর প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে পরিচালিত ডেজার্ট ফ্লাওয়ার স্কুলের প্রস্তাবিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য একটা এনওসি চেয়েছিলেন।
এই বিরোধের সূত্রপাত এইচআইএলএকে দেওয়া একটা জমি বরাদ্দ থেকে। প্রশাসন প্রতিষ্ঠানটিকে দেওয়া ১০৭৬ কানাল (প্রায় ১৩৪.৫ একর) জমি বরাদ্দ করেছিল। এই সিদ্ধান্ত সংক্রান্ত বিষয়টি জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টে বিচারাধীন রয়েছে। প্রশাসন তার বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, বিষয়টি এখনও আদালতে বিচারাধীন। অতএব চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্কুলের কার্যক্রম পরিচালনা বা পুনরায় চালু করার বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না।
তহশিলদারের কার্যালয় এইচআইএএল এবং গীতাঞ্জলি আংমোকে এই বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে। নোটিশে হাইকোর্টে বিচারাধীন মামলার ওপর প্রভাব ফেলতে পারে এমন কোনও পদক্ষেপ না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। এই আদেশের অর্থ হল ডেজার্ট ফ্লাওয়ার স্কুলের সমস্ত কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত বা পরবর্তী কোনও নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।
❤ Support Us






