Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১৭, ২০২৩

“আমার কমিটির উপর রাজ্য সরকারের কোনও চাপ ছিল না”, নিয়োগ দুর্নীতির তদন্ত প্রসঙ্গে স্পষ্ট জানালেন রণজিৎ কুমার বাগ

আরম্ভ ওয়েব ডেস্ক
“আমার কমিটির উপর রাজ্য সরকারের কোনও চাপ ছিল না”, নিয়োগ দুর্নীতির তদন্ত প্রসঙ্গে স্পষ্ট জানালেন রণজিৎ কুমার বাগ

“আমার কমিটির উপর রাজ্য সরকারের কোনও চাপ ছিল না। কোনও রাজনৈতিক চাপও দেওয়া হয়নি। রাজ্য সরকার সম্পূর্ণ লজিস্টিক সাপোর্ট দিয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে কমিটি কাজ করেছে। সেখানে কেউ নাক গলাতে চেষ্টা করেননি।” নিয়োগ দুর্নীতিকাণ্ডে বাগ কমিটি তদন্ত করার এই প্রথম বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন প্রাক্তন বিচারপতি তথা বাগ কমিটির প্রধান রঞ্জিত কুমার বাগ। বাগ কমিটির তদন্ত রিপোর্টের ভিত্তিতেই ইডি–সিবিআই তদন্ত শুরু করে। তার পরেই গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় সহ নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকা থাকা অনেকেই।

রঞ্জিত কুমার বাগের এই মন্তব্য রবিবার প্রকাশ্যে আসতেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে “দল এই তদন্তে কোনও প্রভাব বিস্তার করেনি, কোনও রকম ভাবে তদন্তে অসহযোগিতা করেনি”, বলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য লিলে গেল। এর ফলে বিরোধীদের বক্তব্য অনুযায়ী “তৃণমূল নিয়োগ দুর্নীতির তদন্তে বাধা দিচ্ছে”, বলে যে অভিযোগ এখনও পরজন্য করা হচ্ছে তাও আর ধোপে টিকছে না।

কলকাতার ভারতসভা হলে রবিবার একটি আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগ। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র, অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায়। এই সভাতেই রঞ্জিত কুমার বাগ এমন মন্তব্য করেন। এর পর কী আর শুভেন্দু অধিকারী বা বামেদের “ওয়ান-টু-থ্রি -ফোর , তৃণমূলের সবাই চোর” স্লোগানের আর কোনও প্রাসঙ্গিকতা ২০২৪-এর লোকসভা নির্বাচনে থাকবে? সেই প্রশ্নও উঠছে বাগ কমিটির প্রধানের তৃণমূলকে এই দরাজ সার্টিফিকেট দেওয়ার পর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!