- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ৫, ২০২৩
ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণার মামলায় ইডি-র তলব তৃণমূল সাংসদ নুসরতকে
লক্ষ লক্ষ টাকা ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার মামলায় বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানকে তলব করল ইডি। আগামী মঙ্গলবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। নুসরতের সঙ্গে ওই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহকেও তলব করেছে ইডি। তাঁকেও ইডি দফতরে হাজিরা দিতে হবে ওই মঙ্গলবারই, ইডি সূত্রে এই খবর জানা গেছে।
তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪-’১৫ সালে ৪০০-র বেশি প্রবীণ নাগরিক একটি সংস্থায় অর্থ জমা দেন। প্রত্যেকের কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। বদলে তাঁদের এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ওই প্রবীণ নাগোরকরা ফ্ল্যাট, টাকা কিছুই ফেরত পাননি। তৃণমূল সাংসদ নুসরত জাহান ওই সংস্থার ‘অন্যতম ডিরেক্টর’ বলে দাবি করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।
প্রাক্তন তৃণমূল যুবনেতা ও বর্তমান বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার অভিযোগ, এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। কিন্তু তাতে লাভ হয়নি। নুসরতের বিরুদ্ধে আদালতেও মামলা করা হয়েছিল। কিন্তু অভিযোগ, আদালতের শমন পেয়েও হাজিরা দেননি সাংসদ তথা অভিনেত্রী। তাই শেষে প্রতারিতদের নিয়ে ইডি দফতরে গিয়ে অভিযোগ জানিয়ে আসেন শঙ্কুদেব। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরে এ-ও দাবি করেন, ‘প্রতারণার’ টাকা দিয়ে পাম অ্যাভিনিউতে নুসরত ফ্ল্যাট কিনেছেন। এই ফ্লাট কেনার কথা নুসরাত জিযে স্বীকার করলেও তিনি জানান, তিনি ঋণের তাকে ওই ফ্লাট কিনেছেন, করোও সঙ্গে আর্থিক প্রতারণা তিনি করেননি। নুসরাত জানান, তিনি যে সংস্থার ডিরেক্টর, সেখান থেকেই তিনি ঋণ নিয়ে পাম অ্যাভিনিউতে ফ্লাট কিনেছেন। তবে সংস্থার অন্য আর এক ডিরেক্টর রাকেশ সিং জানান, নুসরাতকে তাঁর সংস্থা কোনও ঋণ দেয়নি।
এদিকে এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই নুসরতের তরফে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছিল কলকাতা প্রেস ক্লাবের লনে। সেখানে তিনি যাবতীয় অভিযোগ উড়িয়ে দেন। নুসরত স্পষ্ট জানিয়েছিলেন, সংশ্লিষ্ট সংস্থাটির কাছ থেকে ঋণ নিয়ে তিনি ফ্ল্যাট কিনেছেন। সেই ঋণ সুদ-সহ ফিরিয়েও দিয়েছেন। ওই সংস্থার সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ নেই। তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন নুসরত। তবে সাংবাদিক সম্মেলনে এর বাইরে সাংবাদিকদের কোনও প্রশ্নেরই জবাব না দিয়ে রিপোর্টারদের প্রশ্ন থেকে বাঁচতে তিনি এক কথায় দ্রুত প্রেস ক্লাব ছেড়ে বেরিয়ে যান।
এদিকে ওই সংস্থার আর এক ডিরেক্টর রাকেশ, জনকে ইডি মঙ্গলবার ডেকেছে, তিনি আগেই জানান, নুসরত তাঁদের সংস্থা থেকে কোনও ঋণ নেননি। অথচ নুসরাত বলেছেন তিনি ওই সংস্থা থেকে ঋণ নিয়েছেন, নুসরতের এই ঋণ নেওয়ার বক্তব্য শুনে রীতিমতো স্তম্ভিত রাকেশ সিং !
তবে নুসরাত জাহান ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার এই মামলার বিষয়ে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। একটি পার্টিতে অভিনেতা যশ দাশগুপ্তের পাশে দাঁড়িয়ে জোর দিয়েই নুসরাত দাবি করেছিলেন, ইডি তাঁকে ডাকবে না।
এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন আর্থিক দুর্নীতির মামলায় ইডি তদন্ত চালাচ্ছে। নিয়োগ মামলার একটি সূত্র ধরে শাসকদলের আর এক অভিনেত্রী সদস্য তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকেও কিছু দিন আগে তলব করেছিল ইডি। এই পরিস্থিতিতে নুসরত কিন্তু কার্যত নিশ্চিত ছিলেন, ইডি তাঁকে তলব করবে না। কী ভাবে এত নিশ্চিত হয়েছিলেন তিনি? প্রশ্ন উঠেছিল তা নিয়ে। নুসরাতের এই দাবির স্বপক্ষে যশ-এর বিজেপি যোগের কথা বলা হয়েছিল। যদিও যশ বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে, হেরে যাওয়ার পরে অবশ্য বিজেপির কোনও কর্মসূচিতে প্রকাশ্যে আর তাঁকে দেখা যায়নি। এখন দেখার নুসরাত ইডি-র ডাকে সারা দেন কি না না কী কোনও কারণ দেখিয়ে মঙ্গলবার হাজিরা এড়িয়ে যান !
❤ Support Us






