- দে । শ
- ডিসেম্বর ১৪, ২০২৩
“নিজের দেশেই শরণার্থী, ভারতে স্বাধীন”, চিনকে ফের কড়া বার্তা দলাই লামার
১৩ বছর পর বৃহস্পতিবার শিলিগুড়িতে এলেন দলাই লামা। বৌদ্ধদের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতেই তিনি বৃহস্পতিবার সকালে শিলিগুড়িতে এসেছিলেন। শিলিগুড়ি থেকেই চিনকে নিশানা করে দাগলেন দলাই লামা বললেন, “আমারা ভারতে স্বাধীন।”
দলাই লামা ১১ ডিসেম্বরের গ্যাংকট গিয়েছিলেন। গ্যাংটক, সিকিম হয়ে বৃহস্পতিবার তিনি শিলিগুড়ি পৌঁছলেন। দলাই লামাকে স্বাগত জানাতে ফুল হাতে রাস্তার দুপাশে হাজির হয়েছিলেন প্রচুর সংখ্যায় ভক্ত ও অনুগামীরা।
এদিন শালুবাড়ায় সে-গুয়ে মনাস্ট্রিতে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে “বোধিচিত্ত” সংক্রান্ত পাঠ দেন দলাই লামা।। সেখানে দেড়ঘণ্টা ছিলেন তিনি। সিকিমের মন্ত্রী সোনম লামা বলেন, “ওঁর বক্তব্য আমাদের অনুপ্রাণিত করে শান্তিপূর্ণভাবে জীবন কাটাতে।” মনাস্ট্রির তরফে জাম্পা ভুটিয়া বলেন, ”দলাই লামার থেকে অনেক কিছু শিখলাম।” অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এদিন শিলিগুড়ি থেকেই চিনকে নিশানা করে দলাই লামা বললেন, “আমাদের দেশে আমরা শরণার্থী কিন্তু ভারতে স্বাধীনতা রয়েছে।”
❤ Support Us





