- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২৩, ২০২৩
রাজ রোষে যাদবপুরের উপাচার্য। সমাবর্তনের আগের দিনই অপসারিত বুদ্ধদেব সাউ
নিজের মনোনীত অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সরালেন আচার্য সি ভি আনন্দ বোস। আগামীকাল রবিবার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। রাজ্যসরকার এই সমাবর্তনের অনুমতি দিলেও রাজভবন থেকে এই সমাবর্তনের অনুমতি মেলেনি। এর ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
West Bengal Governor CV Ananda Bose removes Jadavpur University interim Vice Chancellor Buddhadeb Sau on disciplinary grounds. pic.twitter.com/mZJjPAG8Ya
— ANI (@ANI) December 23, 2023
এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, “ছাত্রছাত্রীদের স্বার্থ নিয়ে রাজ্যপাল তথা আচার্যর কোনও ভাবনা নেই, তিনি ব্যস্ত আছেন রাজ্য সরকার ও রাজভবন জিইয়ে রাখতে।”
সি ভি আনন্দ বোসের এই সিদ্ধান্তকে অনৈতিক ও বেআইনি বলে সমালোচনা করেছেন রাজ্যের শাসকপন্থী অধ্যাপকদের পক্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র।
তিনি বলেছেন, “রাজ্যপাল এভাবে উপাচার্যকে অপসারিত করতে পারেন না। আইনে এই অধিকার আচার্যকে দেওয়া হয়নি।”
তবে আচার্যর এই সিদ্ধান্তের ফলে রাজ্যপাল মনোনীত ও রাজ্যপাল দ্বারা বহিস্কৃত উপাচার্যের পাশে দাঁড়িয়ে গেল রাজ্যের শাসকপন্থী অধ্যাপক সংগঠন। ওমপ্রকাশ মিশ্রর বক্তব্যেই সেই বিষয়টি স্পষ্ট হয়ে গেল।
❤ Support Us







