Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২৪, ২০২৪

‌বেঙ্গল প্রো টি২০ লিগ:‌ মহিলাদের শীর্ষে মুর্শিদাবাদ কুইন্স, পুরুষদের সেমিফাইনালে কলকাতা টাইগার্স

আরম্ভ ওয়েব ডেস্ক
‌বেঙ্গল প্রো টি২০ লিগ:‌ মহিলাদের শীর্ষে মুর্শিদাবাদ কুইন্স, পুরুষদের সেমিফাইনালে কলকাতা টাইগার্স

বেঙ্গল প্রো টি ২০ ক্রিকেট লিগে মহিলাদের বিভাগে শীর্ষস্থান দখল করল মুর্শিদাবাদ কুইন্স। লিগ পর্বের শেষ ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস নিয়মে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা টাইগার্সকে। ৭ ম্যাচের মধ্যে ৬টিতে জিতে ১২ পয়েন্ট সংগ্রহ করল মুর্শিদাবাদ কিংস। অন্যদিকে, ৭ পয়েন্টে শেষ করল কলকাতা টাইগার্স। সেমিফাইনালের জন্য এখন তাদের অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে।
সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১০৪/‌৬ তোলে কলকাতা টাইগার্স। মুর্শিদাবাদের হয়ে স্নেহা গুপ্ত, সন্দীপ্তা পাত্র, শ্রীতমা পাত্র ১টি করে উইকেট নেন। বৃষ্টির জন্য খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। খেলা শুরু হলে মুর্শিদাবাদ কুইন্সের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৩ ওভারে ৭৫। ১২.‌৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুর্শিদাবাদ। স্নেহা গুপ্ত ২৬ রান করেন।
পুরুষদের বিভাগে নাটকীয় ম্যাচে হাওড়া ওয়ারিয়র্স রাঢ় টাইগার্সকে ১ রানে হারিয়েছে। হাওড়া ওয়ারিয়র্সের কাছে হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল রাঢ় টাইগার্স ও হাওড়া ওয়ারিয়র্স। অন্যদিকে, সেমিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গেল কলকাতা টাইগার্সের। হাওড়া ও কলকাতার পয়েন্ট সমান হলেও (‌৭ ম্যাচে ৮ পয়েন্ট)‌ নেট রান রেটে হাওড়াকে পেছনে ফেলেছে কলকাতা। পুরুষদের বিভাগে সেমিফাইনালে উঠল কলকাতা টাইগার্স, মুর্শিদাবাদ কিংস, স্ম্যাশার্স মালদা ও মেদিনীপুর উইজার্ডস।
সোমবার হাওড়া ওয়ারিয়র্স ও রাঢ় টাইগার্সের ম্যাচ ছিল উত্তেজনায় ভরা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২১৫/‌৮ তোলে হাওড়া। ৩৩ বলে ৫৫ রান করেন পঙ্কজ সাউ। ৩৮ বলে ৫৪ সক্ষম চৌধুরির। ২১ বলে ৪৭ রান করেন অভিষেক দাস। ২৭ বলে ৩ উইকেট নেন সন্দীপন দাস।
ব্যাট করতে নেমে ২০ ওভারে ২১৪/‌৬ রানে থামে রাঢ় টাইগার্স। দুরন্ত ব্যাটিং করেও দলকে জেতাতে পারেননি শাহবাজ আমেদ। ৪৮ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আমেদ। ১৮ বলে ৪০ রান করেন সুমন্ত্র গুপ্ত। ৩৬ বলে ৫৮ রান অরিন্দম ঘোষের। রাজু হালদার ও সুজিত যাদব ২টি করে উইকেট নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!