Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জুন ২৫, ২০২৪

কারা জীবনের ইতি, মুক্ত উইকিলিক্স প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ

আরম্ভ ওয়েব ডেস্ক
কারা জীবনের ইতি, মুক্ত উইকিলিক্স প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ

প্রায় পাঁচ বছরের কারাবাসের পর ব্রিটেনের কয়েদখানা থেকে মুক্তি পেলেন উকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ।২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হাজারের বেশি গোপন দলিল ফাঁস করে দেওয়া বিতর্কে তাঁর নাম জড়ায়। জানা গেছে গতকাল লন্ডনের স্ট্যান্সটেড বিমানবন্দরে তিনি তাঁর জন্মভূমি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। উইকিলিক্সের তরফে সমাজমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ‘আরম্ভ ডিজিটাল’ ভিডিওর সত্যতা যাচাই করেনি ।
৫২ বছর বয়সী অ্যাসাঞ্জ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সমঝোতা চুক্তি করেছেন সেখানে শর্ত রাখা হয়েছিল যে, তিনি যদি নিজের দোষ স্বীকার করে নেন, তাহলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। নতুন করে কারাগারে যেতে হবে না। অ্যাসাঞ্জ নিজের ভুল স্বীকার করলে যুক্তরাজ্য সরকার তাঁকে নিষ্কৃতি দেয় ।

অ্যাসাঞ্জ জেলে থাকাকালীন বিবাহ করেছিলেন। তাঁদের দুটি শিশু সন্তানও রয়েছে। জুলিয়ানের মুক্তিতে আপ্লুত তাঁর স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর জীবনসঙ্গীর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন,’ আমার কৃতজ্ঞতা জানানোর কোনও ভাষা নেই।’ জুলিয়ানের সঙ্গে স্টেলার ইকুয়েডরের লন্ডন দূতাবাসে আলাপ হয়। সেসময়ে সুইডেনের তরফে যৌন নিপীড়নের অভিযোগে এড়াতে জুলিয়ান ওখানে ঘাঁটি গেড়েছিলেন। যদিও পরে সে অভিযোগ নস্যাৎ হয়ে যায়।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তি অনুযায়ী অ্যাসাঞ্জকে দোষী সাব্যস্ত করার বিষয়টি ২৬ জুন মারিয়ানা দ্বীপপুঞ্জের একটি আদালতে চূড়ান্তরূপে ঘোষিত হবে বলে জানা গেছে।

জুলিয়ান ২০০৬ সালে উইকিলিক্স প্রতিষ্ঠা করেন। মার্কিন প্রশাসন দাবি করে , ওই সংস্থা তাদের প্রায় লক্ষের বেশি গোপন নথি প্রকাশ করে দিয়েছে। দেশটির প্রশাসন তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি নিরোধক আইনের অধীনে ১৮ টি মামলা দায়ের করে। পলাতক রূপে দীর্ঘদিন এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়ানোর পর ২০২৪ সালে অবশেষে মুক্ত জুলিয়ান অ্যাসাঞ্জ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!