Advertisement
  • দে । শ
  • আগস্ট ১৩, ২০২৪

সন্দেশখালিতে প্রিয়দর্শিনীর সম্প্রীতির সন্দেশ। ফিরহাদ কন্যার সভায় মহিলাদের ভিড়

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্দেশখালিতে প্রিয়দর্শিনীর সম্প্রীতির সন্দেশ। ফিরহাদ কন্যার সভায় মহিলাদের ভিড়

ভোটের আগে উত্তাল সন্দেশখালিতে এসে কথা দিয়েছিলেন জয়–‌পরাজয় যাই হোক না কেন সন্দেশখালির মা বোনেদের পাশে থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথায় সেই সময় সন্দেশখালিতে এসে বিজেপির কুৎসা। মিথ্যাচারের বিরুদ্ধে মহিলাদের নিয়ে পথে নেমেছিলেন প্রিয়দর্শিনী হাকিম। সোমবার তিনি কলকাতা থেকে জোড়াফুল আঁকা মিস্টি এনে সন্দেশখালির মহিলাদের খাওয়ালেন । সন্দেশখালিতে অভিযান সঙ্ঘের মাঠে আজ সম্প্রীতি সভার আয়োজন করা হয়। সেখানে সন্দেশখালির মহিলারা হাজির ছিলেন। কদিন আগেও যাঁরা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব ছিলেন সেই সব মহিলাদের অনেকেই হাজির ছিলেন এদিনের সভায়।

সন্দেশখালি ২ ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিকের ব্যবস্থাপনায় এই সমাবেশ। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। অন্যদের মধ্যে ছিলেন বিধায়ক সুকুমার মাহাতো, কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক, মেঘনাদ মন্ডল  সহ স্থানীয় পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের সদস্যরা। গত জানুয়ারি মাস থেকে লোকসভা নির্বাচনের ফল বেরনো ইস্তক সন্দেশখালি ছিল খবরের শিরোনামে। বিজেপি সন্দেশখালি নিয়ে লাগাতার মিথ্যাচার চালিয়ে বাংলার বদনাম করে গেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার হয়রানি চলেছে। নির্বাচনে রাজ্যের মানুষ বিজেপির কুৎসা অপপ্রচারের জবাব দিয়েছেন। ভোটের ফল তা প্রমান করেছে।

এদিন সভায় প্রিয়দর্শিনী হাকিম বলেন, ‘‌ভোটের আগে  যখন নানা ভাবে সারা বাংলার মানুষের কাছে শুধু নয় সারা দেশে সন্দেশখালিকে কলঙ্কিত করা হয়েছিল। সেই সময় এসে বলেছিলাম যদি আমরা ভোটে হেরে যাই তাহলেও সন্দেশখালিতে আসব। আমাদের কোথায় ভুল ছিল, কী কী ত্রুটি হয়েছিল তা দেখতে আসব। আর যদি জিতে যাই তাহলে সন্দেশখালিতে সম্প্রীতির সন্দেশ নিয়ে আসব।’‌ ফিরহাদ কন্যা বলেন, আজ মায়েরা, দিদিরা , বোনেরা আমার সভায় এসেছেন আমিও তাদের জন্য সম্প্রীতির সন্দেশ নিয়ে এসেছি।’‌ সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘‌সন্দেশখালির মহিলাদের সন্মান যেভাবে মিথ্যা অপবাদ দিয়ে ভুলিন্ঠিত করা হয়েছিল  আজ সেই মহিলারাই সভায় আলো করে ছিলেন। সকলের হাতে জোড়া ফুল আঁকা মিষ্টি খাওয়ানো হয়। শিক্ষা ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ মেঘনাদ মন্ডল বলেন, যা আমাদের আয়োজন ছিল তার থেকে অনেক বেশি মহিলা সভায় হাজির ছিলেন। ৩ হাজার মহিলাকে মিস্টিমুখ করানো হয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!