- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৩, ২০২৫
পার্কসার্কাস ময়দানে মিলন উৎসবের সূচনা । কর্মসংস্থানের লক্ষ্যে থাকছে জব ফেয়ার, কেরিয়ার কাউন্সিলিং এর সুযোগ
শুক্রবার পার্ক সার্কাস ময়দানে শুরু হল মিলন উৎসব । পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগম আয়োজিত এই মেলা চলবে ৩ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ।উৎসবের সূচনা করলেন পুরো ও নগর উন্নয়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম । উপস্থিত ছিলেন মন্ত্রী জাভেদ খান, ব্রাত্য বসু, পুলক রায়, সিদ্দিকুল্লা চৌধুরী, মন্ত্রী মোহতারমা ইয়াসমিন সাবিনা, মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ নাদিমুল হক এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম, ড. পি বি সেলিম ।
এবারের উৎসবে জোর দেওয়া হয়েছে কেরিয়ার কাউন্সেলিংয়ের উপর । মেলায় কুটির শিল্পীদের তৈরি পণ্যকে বাজারজাত করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে । সংখ্যালঘুদের স্বনির্ভরতার লক্ষ্যে শুধু ঋণ প্রদান নয়, মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশুনোর সহায়তায় ঐক্যশ্রী স্কলারশিপও দেওয়া হয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দ্যোগে, ২০১৯ থেকেপ্রথম শ্রেণি থেকে পি এইচ ডি পর্যন্ত পাঠরত ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয় । প্রথম বছরই ৩৭.৫ লক্ষ ছাত্র-ছাত্রীকে এই স্কলারশিপ দেওয়া হয়েছিল । বিগত বছরের মতোই এবারের মিলন উৎসবে, রাজ্যের ছেলেমেয়েদের কর্মসংস্থানের লক্ষ্যে থাকবে জবফেয়ার, শিক্ষা সচেতনতা শিবির, চাকরির জন্য কেরিয়ার কাউন্সেলিং, উৎপাদিত দ্রব্যের প্রদর্শন ও বিক্রয়, স্বাস্থ্য পরীক্ষার শিবির এবং বিজ্ঞান প্রদর্শনী । এবছর ২৫১ র বেশি স্টল অংশগ্রহণ করছে মেলায় ।
মেডিক্যাল প্যাভিলিয়নে পরিষেবা প্রদান করবে বিভিন্ন প্রতিষ্ঠিত মেডিক্যাল ইউনিট, বিভিন্ন হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা । বিত্তনিগম সূত্রে খবর, এবারের অ্যাপ্রেন্টিস-কাম-জব ফেয়ারের প্রায় ৭ হাজার কর্মপ্রার্থী উপস্থিত হবেন । বিভিন্ন এনজিওদের নিয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছ এবার ।
❤ Support Us







