- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৭, ২০২৫
ঘোষিত হলো দিল্লি বিধানসভা নির্বাচনের দিন।একই দিনে উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুর দুই আসনে উপনির্বাচন
দিল্লি বিধানসভা নির্বাচনে মোট আসনের সংখ্যা হলো ৭০। ম্যাজিক ফিগার ৩৬। টানা তৃতীয়বার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার লক্ষ্যে নেমেছে আম আদমি পার্টি (আপ)। চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার লক্ষ্যে অরবিন্দ কেজরিওয়াল ?
বেজে গেল দিল্লির বিধানসভা নির্বাচনের দামামা। আগামী ৫ ফেব্রুয়ারি এক দফাতেই হতে চলেছে ভোট। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে নির্বাচন ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ৭০ আসনে দিল্লি বিধানসভা ভোট। ৩৬ আসন যার রাজাধানীর মসনদ পাবে সেই দলই ।
২৩ ফেব্রুয়ারি বর্তমান আপ সরকারের মেয়াদ শেষ হচ্ছে। তাঁর আগেই ৮ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দিল্লিতে এবার ত্রিমুখি লড়াই। শাসকদল আম আদমি পার্টি বা আপের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় বিজেপি ও কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে জোট হলেও, বিধানসভায় যুযুধান লড়াইয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সের ২ টো প্রধান দল। ইতিমধ্যে সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে আম আদমি পার্টি (আপ)। ৪৮টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। বিজেপি আপাতত ২৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।
দিল্লির মোট ভোটারের সংখ্যা ১.৫৫ কোটি। মহিলা ভোটারের সংখ্যা ৭১.৭৪ লাখ। পুরুষ ভোটারের সংখ্যা ৮৩.৪৯ লাখ। প্রথমবার ভোট দেবেন ২.০৮ লাখ। মোট বুথের সংখ্যা ১৩,০৩৩। ওয়েবকাস্টিং হবে ১০০ শতাংশ। মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন, ‘যাতে বেশি মানুষ ভোট দেন, সে জন্য ইচ্ছাকৃতভাবেই বুধবার ভোটগ্রহণ হবে।’
Schedule !!
General Election to Legislative Assembly of NCT of Delhi, 2025 & Bye-Elections to two ACs namely 273-Milkipur in UP & 98-Erode (East) in TN#DelhiElections2025 #DelhiDecides pic.twitter.com/k0ijQHTgPR
— Election Commission of India (@ECISVEEP) January 7, 2025
গত বিধানসভা নির্বাচনে ৬২টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছিলেন কেজরিওয়াল। ৮ টি আসনে লড়লেও খাতা খুলতে পারেনি হাত শিবির। ১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত একটানা দিল্লির বিধানসভা শাসন করা কংগ্রেস এ বার তাই প্রত্যাবর্তনে মরিয়া। ২০২০ লোকসভা নির্বাচনে সাফল্য পেলেও, তার কখেমাস পরের নির্বাচনে বিজেপি এক অঙ্কের ঘরে নেমে গিয়েছিল।
এবার অবশ্য আপের কাজ খুব সহজ হবে বলে মনে করেছেন না রাজনৈতিকমহল। সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জেলমুক্তি আপকে চাঙ্গা করলেও তাঁদের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি এবং ‘ধুঁকতে থাকা’ পরিকাঠামো পিছু ছাড়ছে না। প্রথম থেকেই বিজেপি ও আপকে এক মুদ্রার এপিট-ওপিঠ বলে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। অন্যদিকে দিল্লি দখলে বিজেপিও সর্বশক্তি প্রয়োগ করতে চলেছে। গত কয়েক মাসে তাঁরা আপবিরোধী প্রচার ও অভিযান জোরালো করে তুলেছে। কেজরিওয়াল সরকারের আবগারি নীতির বিরোধিতায় তীব্র আন্দোলন গড়ে তুলেছে। কেজরিওয়ালকে সে জন্য গ্রেপ্তার হতে হয়েছে। জেলেও যেতে হয়েছে। জেল থেকে ফিরে তিনি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দায়িত্ব তুলে দেন আতিশির হাতে।
আপের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ, বিজেপির নির্বাচনী হাতিয়ার। শুক্রবারই দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেজরিওয়ালের আপ দলের শাসনকালকে ‘আপদা’ (বিপর্যয়) হিসেবে কটাক্ষ করেছেন। ভাষণে তিনি দাবি করেছেন যে এবারের নির্বাচনে আপ ক্ষমতাচ্যুত হবেই। দিল্লির শাসন থাকবে বিজেপির দখলে। বিজেপি ২৬ বছরের বেশি সময় ধরে দিল্লির ক্ষমতা দখল করতে চাইছে।
আপ অবশ্য দাবি করে আসছে বিরোধি হবার জন্য তাঁদের টার্গেট করে চলেছে মোদি সরকার। কিন্তু তারা আশাবাদী, আগামী বিধানসভা নির্বাচনেও বিজেপি হারবে। ত্রিমুখী লড়াইয়ের এবারও তাদের পক্ষেই রায় হতে চলেছে। আপ এবারের নির্বাচনে বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে জল, মহিলাদের জন্য বিনামূল্যে বাসযাত্রার মতো প্রকল্পের উপরে ভরসা করছে। ক্ষমতায় ফিরলে পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভাণ্ডার’এর ধাঁচে মহিলাদের মাসিক ২,১০০ টাকা প্রদান, প্রবীণদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের মতো একাধিক প্রতিশ্রুতি দিয়েছে আপ। পাল্টা কংগ্রেস ঘোষণা করেছে, তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২ হাজার ৫০০ টাকা দেওয়া হবে।
কেজরিওয়ালকে অবশ্য সরকার চালাতে বারবার বাধা পেতে হয়েছে উপরাজ্যপালের দিক থেকে। দিল্লি দেশের রাজধানী এই বলে এঁকে কেন্দ্রশাসিত অঞ্চল করেছিল বিজেপি। উপরাজ্যপালকে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাচিত সরকারের যে কোনো নির্দেশ কার্যকর হতে উপরাজ্যপালের সম্মতি প্রয়োজন। সে নিয়ে মুখ্যমন্ত্রী–উপরাজ্যপালের সংঘাত চলছে নিয়মিত। এমনিতেই দিল্লির পুলিশ ও জমি কেন্দ্রের অধীনে। এই দুই ক্ষেত্রে কেন্দ্রই শেষ সিদ্ধান্ত নেয় নতুন আইনের ফলে এখন মূল ক্ষমতা উপরাজ্যপালের কুক্ষিগত। আসন্ন বিধানসভা নির্বাচন হবে এই সংঘাত ও অসহযোগিতার আবহে। এই ভোটে আম আদমি পার্টির নির্বাচনী স্লোগান ‘ফির লায়েঙ্গে কেজরিওয়াল’ এবং বিজেপি বেছে নিয়েছে পরিবর্তনের স্লোগান, ‘বদলকে রহেঙ্গে’। কংগ্রেস যদিও এখনো দিশাহীন। স্লোগানহীন।
অন্যদিকে ৫ ফেব্রুয়ারি একই দিনে উপনির্বাচন হবে উত্তরপ্রদেশের মিলকিপুর ও তামিলনাড়ুর ইরোদ (পূর্ব) আসনে।
❤ Support Us







