- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৯, ২০২৫
বিজয় হাজারে ট্রফিতেও ব্যর্থতা, প্রি–কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় বাংলার
রনজি ট্রফি হোক কিংবা সৈয়দ মুস্তাক আলি টি২০, এমনকি বিজয় হাজারে ট্রফিতেও নক আউট পর্ব প্রতি মরশুমেই বাংলার কাছে দুঃস্বপ্ন হয়ে দাঁড়াচ্ছে। এই মরশুমেও সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে বরোদার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বাংলাকে। বিজয় হাজারে ট্রফিতেও সেই ব্যর্থতার ইতিহাস বদলাল না। হরিয়ানার কাছে প্রি–কোয়ার্টার ফাইনালে ৭২ রানে হেরে বিজয় হাজারে ট্রফি থেকে বিদায় নিল বাংলা।
বরোদার মোতি বাগ স্টেডিয়ামের ঘাসের উইকেটে টস জিতে হরিয়ানাকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলা। দারুণ শুরু করেছিলেন হরিয়ানার দুই ওপেনার আর্শ রাঙ্গা (১৯ বলে ২৩) ও হিমাংশু রানা (১৪ বলে ১৪)। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে আর্শকে তুলে নেন মুকেশ কুমার। পরের ওভারেই হিমাংশুকে ফেরান মহম্মদ সামি। পরপর ২ উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপে পড়ে যায় হরিয়ানা। পার্থ ভাটস ও অধিনায়ক অঙ্কিত কুমার চাপ কাটান।
৯৮ রানের মাথায় অঙ্কিত কুমারকে (৩২ বলে ১৮) তুলে নেন কৌশিক মাইতি। এরপর পার্থ ভাটসের সঙ্গে জুটি বেঁধে হরিয়ানাকে এগিয়ে নিয়ে যান নিশান্ত সিন্ধু। রাহুল তোয়াটিয়া (২৫ বলে ২৫) বড় রান না পেলেও শেষদিকে ঝড় তুলে হরিয়ানাকে বড় রানে পৌঁছে দেন সুমিত কুমার (৩২ বলে অপরাজিত ৪১)। নির্
নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৮ রান তোলে হরিয়ানা। ১০ ওভারে ৬১ রান দিয়ে ৩ উইকেট নেন মহম্মদ সামি। ৪৬ রানে ২ উইকেট নেন মুকেশ কুমার।
জয়ের জন্য ২৯৯ রানের বিশাল রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল বাংলা। ওপেনিং জুটিতে ৭০ রান তোলেন অভিষেক পোড়েল ও সুদীপ ঘরামি। ৩৯ বলে ৩৬ রান করে সুমিত কুমারের বলে আউট হন সুদীপ ঘরামি। ৩ নম্বরে নামা অভিমন্যু ঈশ্বরণ রান পাননি। বাংলাকে কিছুটা টেনে নিয়ে যান অভিষেক পোড়েল ও অনুষ্টুপ মজুমদার। ৭৮ বলে ৫৭ রান করে আউট হন অভিষেক। ৩৪ বলে ৩৬ রান করেন অনুষ্টুপ।
বড় রানের চাপ নিতে পারেননি বাংলার ব্যাটাররা। অনুষ্টুপ আউট হওয়ার পর ধস নামে বাংলার ইনিংসে। সুদীপ চ্যাটার্জি করেন ১৪, করণ লাল ৩০ বলে ২৮। প্রদীপ্ত প্রামানিক (৫), কৌশিক মাইতিরা (৬) রান পাননি। ৪৩.১ ওভারে ২২৬ রানে গুটিয়ে যায় বাংলার ইনিংস। হরিয়ানার হয়ে পার্থ ভাটস ৩৩ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন অনশুল কম্বোজ ও নিশান্ত সিন্ধু।
❤ Support Us






