- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৫, ২০২৫
বসিরহাটে বিনোদন পার্কে অনুমোদন ছাড়াই চলছে নাইট ক্লাব, হুক্কা বার। তদন্তে পুলিশি অভিযান
ব্যক্তিগত সম্পত্তির ওপর কোন অনুমোদন ছাড়াই চলছে নাইট ক্লাব, হুক্কা বার সহ একাধিক বিনোদনের মাধ্যম। সারা বছর বলতে গেলে চলে মেলা। পাশাপাশি নানা সামজিক কর্মসূচিও চলে। সারাবছর হই হুল্লোড়ে অতিষ্ঠ হয়ে এলাকার মানুষ মহকুমা শাসকের কাছে অবিযোগ করেন। এলাকাবাসীর অভিযোগ পেয়ে আজ, বুধবার বিশাল পুলিশ বাহিনী সঙ্গে ম্যাজিস্ট্রেট, বিএলআরও, বনদপ্তর, আবগারি দপ্তর একযোগে অভিযান চালালো বসিরহাটের বিনোদনের জায়গা ঘোষ বাড়িতে। বসিরহাটের দন্ডিরহাটে শতাধিক বিঘা জমি জুড়ে তৈরি হয়েছে বিশাল বিনোদন পার্ক। নাম ঘোষ বাড়ি । এখানে বিনোদনের কোন অভাব নেই। নানা বয়সের ছেলে মেয়েদের বিনোদনের দেদার আয়োজন। নাগরদোলা, শপিং মল, রেস্তোরাঁ, বোটিং, পিকনিক স্পট, মুদিখানা দোকান থেকে শুরু করে সোনার দোকান সবই আছে ঘোষবাড়িতে।
পুলিশ তল্লাশি চালাতে গিয়ে হদিশ পেল ভিতরে নাইট ক্লাব , হুক্কা বারের। প্রতিদিন সেখানে অনেক রাত পর্যন্ত চলে উদ্দাম নৃত্য এবং হুক্কা বারের সঙ্গে আরো কত কি ! পুলিশ ও আবগারি দফতর এই নাইট ক্লাবের রহস্য উদঘাটন করতে দীর্ঘক্ষণ কাউন্টারে মধ্যে তল্লাশি চালায় কোন মাদকদ্রব্য রাখা আছে কিনা। বেশ কয়েক ঘন্টা ধরে পুলিশ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা গোটা এলাকা জুড়ে তল্লাশি চালায়। আধিকারিকরা জানান, আমাদের কাছে নির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, সামনেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা হচ্ছে। যেভাবে এখানে এসব কর্মকান্ড চলছে তার সব অনুমোদন নেই। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মহকুমা শাসকের নির্দেশে তদন্ত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দেব। তারপর এই বিরাট সম্পত্তির মালিক প্রবীর ঘোষ ওরফে লালটু বলেন, ‘ প্রশাসন তদন্ত করতেই পারে।এখানে সব কিছুই বৈধ।’ তিনি বলেন, ‘এখানে বিনোদনে কিছু ব্যবস্থা যেমন আছে তেমনি ক্রিকেট , ক্যারাটে প্রশিক্ষন, নিয়মিত চিকিৎসা শিবির চলে বিনামূল্যে।’
❤ Support Us







