- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৮, ২০২৫
প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করলো সিআইডি। ভারতীয় ন্যায়সংহিতার ১০৫ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে। এর আগে সুপার-সহ জুনিয়র এবং সিনিয়র মিলিয়ে ১২ জন চিকিৎসক এবং চিকিৎসা কর্মীকে বরখাস্ত করেছিল রাজ্যের স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে তদন্তকারী সংস্থা।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ৯ জানুয়ারি মৃত্যু হয় এক প্রসূতির। মৃতার পরিবার অভিযোগ করেন, নিষিদ্ধ রিঙ্গার ল্যাকটেট স্যালাইন বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে, তড়িঘড়ি স্বাস্থ্যদপ্তরের কাছে রিপোর্ট তলব করে নবান্ন। ঘটনাস্থলে স্বাস্থ্যদফতরের ১৩ সদস্যের একটি তদন্ত কমিটি যায়। ঘটনার তদ্যন্ত করে রিপোর্ট পেশ করেন তাঁরা। রিপোর্টে উল্লেখ, ওইদিন অপারেশন থিয়েটারে কোনও আরএমও বা কোনও সিনিয়র চিকিৎসক ছিলেন না। অ্যানাস্থেশিয়া থেকে শুরু করে ডেলিভারি – সবই করেছেন জুনিয়র ডাক্তাররা। তাতেই এই দুর্ঘটনা হটেছে। সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মেদিনীপুর মেডিক্যালের সুপার-সহ অভিযুক্ত ১২ চিকিৎসককে বরখাস্ত করেন। অভিযুক্তদের কোনো ছাড় দেওয়া হবে না, কড়া বার্তা দিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেন তিনি ।
সরকারিভাবে স্যালাইনকাণ্ডের তদন্তভার গ্রহণ করে সিআইডি। মেদিনীপুর মেডিক্যাল কলেজের নতুন সুপার ইন্দ্রলীন সেনের সঙ্গে কথা বলেন তাঁরা। এর আগে মেদিনীপুর মেডিক্যালে গিয়ে জুনিয়র চিকিৎসক, নার্স, হাসপাতালের সুপারকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থার কর্তারা। এবার কিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হলো। অন্যদিকে সাসপেন্সন প্রত্যাহারের দাবিতে সুর চড়াচ্ছে বরখাস্ত চিকিৎসকরা। নিষিদ্ধ স্যালাইনের দায় জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের ঘাড়ে চাপানো হচ্ছে বলে তাঁদের অভিযোগ। সিনিয়র চিকিৎসকদেরও দাবি, বিষাক্ত স্যালাইন থেকে নজর ঘোরাতে ও স্বাস্থ্য দফতরের দায় চিকিৎসকদের উপর চাপানোর চেষ্টা চালানো হচ্ছে। স্বচ্ছ বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছেন তারা।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলেছেন, “সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের কাঁচা হাতে দায়িত্ব দিয়ে চলে গিয়েছিলেন। তাই এই গাফিলতি তাঁদেরই। হাসপাতালের অন্য ইউনিটেও ওই স্যালাইন দেওয়া হয়েছে। সেখানে তো সমস্যা হয়নি। নিজেদের অপরাধ ঢাকতে স্যালাইনের উপর দোষ চাপাচ্ছেন।”
❤ Support Us






