- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ২১, ২০২৫
হাসপাতাল ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন আহত সইফ। ঘাড়ে, হাতে ব্যাণ্ডেজ অভিনেতার
গত সপ্তাহে নিজের বাড়িতে আততাতীর হাতে ছুরিকাঘাতে আহত হয়েছিলেন অভিনেতা সইফ আলি খান। সেই রাতেই আশঙ্কাজনক অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। শরীরে ছিল একাধিক ক্ষত। হামলাকারীর আঘাতের সময় সইফের গায়ে ছুরির একটা টুকরো আটকে ছিল মেরুদন্ডের পাশে। ৫ ঘপ্নতার সফল অস্ত্রোপচারের পরে আইসিইউতে রাখা হয়েছিল। গুরুতর আঘাত থেকে দ্রুত সেরে উঠছেন অভিনেতা, এই খবর পাওয়া যাচ্ছিল।আজ দুপুরে অভিনেতার স্ত্রী করিনা কাপুর খান, মা শর্মিলা ঠাকুর হাসপাতালে যান। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তাঁরা।
অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি। ওই ঘটনার মানসিক ও শারীরিক আঘাত সামলে নিয়েছেন তিনি। ঝকঝকে মুখ, দাড়ি গোঁফ কামানো পতৌদির ছোটে নবাব পায়ে হেঁটেই ঢুকলেন বাড়িতে। তবে বাড়িতে চিকিৎসার মধ্যেই থাকবেন তিনি, একাধিক ক্ষতে ব্যণ্ডেজ রয়েছে।
ইতিমধ্যে সইফের বাড়িতে চুরি করতে আসা ও অভিনেতাকে আক্রমণকারী শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। রবিবার আদালত অভিযুক্তের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। সোমবার রাতে মুম্বাই পুলিশের বিশেষ দিল ঘটনার পুনঃনির্মাণের কাজও সেরে ফেলেছেন। শরিফুল জেরার মুখে দোষ স্বীকার করেছেন, তিনি বলেছেন ওই বাড়ি যে অভিনেতার সে সম্পর্কে তাঁর কোনো ধারণা ছিল না।
তাঁর আবাসনে ২৪ ঘণ্টা নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে পুলিশ। আবাসনের আনাচকানাচে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বাড়ির পরিবেশে অভিনেতা দ্রুত সুস্থ হবেন বলে মনে করছেন চিকিৎসকরা। তাঁদের পরামর্শ, আগামী ২ মাস অভিনেতাকে বিশ্রামে থাকতে হবে। কাজ বা জিম করা যাবে না। কোনো রকম সংক্রমণ যাতে না হয়, তাই এই নির্দেশ ডাক্তারদের।
❤ Support Us







