- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৩, ২০২৫
সীমান্তে মাদক পাচারের চেষ্টা, পুলিশের ওপর চলল গুলি। গ্রেফতার দুই দুষ্কৃতী, বাকিদের খোঁজে চলছে অভিযান
উত্তর দিনাজপুরের গোয়ালপোখরোর পর এবার কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে চলল গুলি । মালদার কালিয়াচকে চোরাকারবারের অভিযোগ দীর্ঘ দিন ধরেই । বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় এবার মাদকপাচারকারীর গুলির নিশানা হল পুলিশ । যদিও কেউ হতাহত হয়নি ওই ঘটনায় ।
বুধবার রাতে কালিয়াচকের সাইলাপুর এলাকা দিয়ে সীমান্তের ওপারে নিষিদ্ধ ফেন্সিডিল পাচারের চেষ্টা করছিলেন দুজন । পুলিশ আগাম খবর পেয়ে সেখানে অভিযান চালালে, এলোপাথাড়ি গুলি চালতে শুরু করে ওই দুই দুষ্কৃতী । সরাসরি তাদের বাগে আনতে না পেরে ঘটনাস্থল থেকে সরে যায় পুলিশের দল । রণে ভঙ্গ দিয়েছে ভেবে দুই পাচারকারী যখন ফের সীমান্ত অতিক্রমের চেষ্টা করে, ঘুর পথে এসে তাদের ঘিরে ফেলে বাহিনী । পুলিশের হাতে মাদক সমেত গ্রেফতার হন তারা । বৃহস্পতিবার দুই ধৃতকে মালদা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ । দুই ব্যক্তির নাম বরুণ মন্ডল এবং মিঠুন শেখ । আদলতের তরফে তাদের ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে । জানা গেছে এই পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছে বড়ো একটি টিম । তাদের অনুসন্ধানে শুরু হয়েছে তল্লাশি ।
❤ Support Us







