Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৪, ২০২৫

মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ৫ জন নিহত

আরম্ভ ওয়েব ডেস্ক
মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ৫ জন নিহত

মহারাষ্ট্রে নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় বিস্ফোরণ ঘটেছে। ভান্ডারা জেলার ওই কারখানায় সকাল সাড়ে ১০ টার দিকে প্রবল বিস্ফোরণ ঘটে। ৫ কিমি পর্যন্ত এলাকা কেঁপে ওঠে। দমকলবাহিনী, উদ্ধারকারী দল ও চিকিৎসা কর্মীরা ঘটনাস্থল থেকে নিহিত ও আহত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছেন। ঘটনাস্থলে আসছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনো পর্যন্ত ৫ জন ব্যক্তি মারা গিয়েছেন এই দুর্ঘটনায়, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তথ্য অনুযায়ী, কারখানার আরকে ব্রাঞ্চ সেকশনে বিস্ফোরণটি ঘটে। এই ঘটয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্তবার বেলা সাড়ে ১০ টায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে লোহার বড় টুকরো টুকরো হয়ে দূরে গিয়ে পড়ে। ভান্ডারার জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, ‘বিস্ফোরণের কারণে কারখানার ছাদ ভেঙে পড়ছে, মেশিনের সাহায্যে তা সরানো হচ্ছে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ১২ জন ছিলেন, যাদের মধ্যে ২ জন আহত ব্যক্তিকে কে উদ্ধার করা হয়েছে।’ উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়েরাও।

দমকল, পুলিশ ও জেলা প্রশাসনের সিনিয়র আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তবে কী কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটলো সেপ্রসঙ্গে এখনো কোনো তথ্য সামনে আসেনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!