Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১, ২০২৫

৩ মাসে ৫ ছাত্র-সহ ৯ মৃত্যু পথ সচেতনতায় নাদনঘাট ও দাঁইহাটে মাঠে পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
৩ মাসে ৫ ছাত্র-সহ ৯ মৃত্যু পথ সচেতনতায় নাদনঘাট ও দাঁইহাটে মাঠে পুলিশ

পুলিশের কেসে সংখ্যা বাড়ানোর জন্য নয়। হেলমেট পরতে বলা হচ্ছে নিজের জীবন সুরক্ষা ও পরিবারের কথা মাথায় রেখে। এই বার্তাকে সামনে রেখে কাটোয়ার দাঁইহাট ফাঁড়ি ও নাদনঘাট থানার তরফে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন হল। মানুষকে পথ সচেতন করতে পুলিশের সঙ্গে যোগ দেন এলাকার বিশিষ্ট মানুষজন ও সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের পড়ুয়ার দল। গত কয়েক মাসে নাদনঘাট থানা এলাকায় উৎসবের আবহে তিনটি পৃথক পথ দুর্ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ৫ জন ছাত্র। মৃতদের কারও মাথায় হেলমেট ছিল না। সকলেই বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিল।
পথ দুর্ঘটনায় যাতে আর কোনও প্রাণ না যায়, সেজন্য মানুষকে সচেতন করতেই মাঠে নামা হয়েছে বলে জানালেন নাদনঘাটের ওসি বিশ্ববন্ধু চট্টরাজ ও কাটোয়ার ট্রাফিক ওসি স্নেহাশিস চৌধুরি। নাদনঘাটে থানা চত্বর থেকে নিমতলা বাজার ছুঁয়ে বর্ণাঢ্য র‍্যালিতে জনপ্রতিনিধি স্কুলের ছাত্র-ছাত্রী, স্থানীয় মানুষজন নাদনঘাট থানার পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ছিলেন। দাঁইহাট শহরজুড়ে র‍্যালি হয়। নাদনঘাটের বাসিন্দা তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথও প্রায়ই রাস্তায় দাঁড়িয়ে মানুষকে পথ চলা সম্পর্কে সচেতন করেন। হেলমেট না পরা চালকদের বাইক আটকে চাবি নিয়ে পুলিশকে জমা দেন। মন্ত্রী ও পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন নাদনঘাট ও দাঁইহাটের শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!