Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চাঁদাবাজির অভিযোগে মণিপুরে গ্রেফতার নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য. উদ্ধার বিপুল টাকা ও অস্ত্র

আরম্ভ ওয়েব ডেস্ক
চাঁদাবাজির অভিযোগে মণিপুরে গ্রেফতার নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য. উদ্ধার বিপুল টাকা ও অস্ত্র

অশান্ত মণিপুরকে শান্ত করতে যৌথবাহিনীর অভিযান জারি রইয়েছে। পশ্চিম ইম্ফল এবং টেংনোপাল জেলা থেকে নিরাপত্তা বাহিনী মোট ৬ জনকে গ্রেফতার করেছে। ইম্ফল পশ্চিম জেলার রূপমহল ট্যাঙ্ক এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন কাঙ্গলেইপাক কমিউনিস্ট পার্টি বা আপুনবার ৪ সদস্যদের আটক করে পুলিশ। এছাড়াও ইম্ফল পশ্চিম জেলার নামদুলং খুমান লাম্পাক মেইন স্টেডিয়াম রোড থেকে নিষিদ্ধ ঘোষিত পিপলস রেভোলিউশনারি ফ্রন্ট অফ কাঙ্গলেইপাক -এর দুই ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংগঠনের সদস্যরা এলাকার দোকান, সরকারি কর্মচারী, শ্রমিক, কারখানাগুলির কাছ থেকে বেআইনিভাবে চাঁদা আদায় করত। অভিযোগ পেয়ে দুর্বৃত্তদের ধরতে উদ্যোগি হয় যৌথবাহীনীর কর্মীরা ।

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন তাখেলমায়ুম ভিক্টর, হুইড্রম বিকাশ সিং, ওইনাম নাওচা, আইয়ুংসি জন। এরা প্রত্যেকেই নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য অবেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত। নামদুলং এলাকায় চাঁদাবাজির সাথে জড়িত ছিল বলে জানা গেছে। তাদের কাছ থেকে সংগঠনের লিফলেট এবং অন্যান্য জিনিসপত্র পাওয়া গিয়েছে। ইম্ফল পশ্চিম জেলার ল্যাঙ্গোল গেম গ্রাম জোন-২ এলাকা থেকে বুধবার নিষিদ্ধ পিপলস ওয়ার গ্রুপের এক ক্যাডারকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা ও অস্ত্র উদ্ধার হয়েছে।

পুলিশি বিবৃতিতে বলা হয়েছে, পেবাম ধাকেসর সিং নামে পরিচিত, ওই ব্যক্তির কাছ থেকে তিনটি বাওফেং হ্যান্ডহেল্ড সেট, চারটি চার্জার, বিভিন্ন সামরিক পোশাক, ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত ব্যক্তি সিংজামেই এলাকা থেকে , মোবাইল ফোনের মাধ্যমে এলাকার লোকজনের কাছ থেকে টাকা আদায় করতো বলে অভিযোগ। মেইতি দলের সদস্য মৈরাঙ্গাথাম গোবিনকেও কাকচিং এলাকা থেকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ছাড়াও যৌথবাহিনীর দলটি ল্যাঙ্গোল গেম গ্রাম অঞ্চল -১ এলাকা থেকে দুটি প্লাস্টিকের টিয়ার স্মোক বক্স উদ্ধার হয়েছে, যাতে মোট ৫৮টি শেল রয়েছে।

২০২৩ সালের মে মাসে মণিপুর রাজ্যে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পরে কেন্দ্রীয় বাহিনীর সাথে মণিপুর পুলিশের মিলিত যৌথবাহিনী একাধিক অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তার ও নিহত হয়েছেন একাধিক সংগঠনের সদস্য ও শীর্ষনেতারা। গোষ্ঠীগুলির মধ্যে জাতিগত সংঘাতে সরকারি হিসেবে ৩০০র বেশি মানুষ নিহত, আহত ও ঘরছাড়া কয়েক হাজার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!