Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৪, ২০২৫

নিম্নমানের ওষুধ বাজারজাত হওয়া আটকাতে তৎপর রাজ্য স্বাস্থ্য দফতর । ড্রাগ টেস্টিং ল্যাবের আধুনিকীকরণে দরপত্র আহ্বান

আরম্ভ ওয়েব ডেস্ক
নিম্নমানের ওষুধ বাজারজাত হওয়া আটকাতে তৎপর রাজ্য স্বাস্থ্য দফতর । ড্রাগ টেস্টিং ল্যাবের আধুনিকীকরণে দরপত্র আহ্বান

রাজ্যের বাজারে নিম্নমানের ওষুধ ছড়িয়ে পরা রুখতে এবার তৎপর হলো রাজ্য স্বাস্থ্য দফতর । রাজ্যের সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবের আধুনিকীকরণে ব্যয় হবে কয়েক কোটি টাকা । ইতিমধ্যেই এবিষয়ে টেন্ডার প্রকাশ করেছে স্বাস্থ্যভবন ।

গত জানুয়ারিতে, মেদিনীপুর মেডিক্যাল কলেজে, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহারে মৃত্যু হয় এক প্রসূতি এবং নবজাতকের । গুরুতর অসুস্থ অবস্থায় আরও কয়েকজনকে স্থানান্তরিত করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে । চিকিৎসকদের গাফিলতি এবং নিম্নমানের ওষুধ ব্যবহার নিয়ে রাজ্য প্রশাসনকে বিঁধেছিল বিরোধী শিবির । উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি । তার একমাসের মধ্যেই রাজ্যের ড্রাগ টেস্টিং পরিকাঠামোকে ঢেলে সাজাতে তৎপর হলো রাজ্য স্বাস্থ্য দফতর । কলকাতায় এন্টালির ড্রাগ টেস্টিং ল্যাবে,ওষুধের গুণমান যাচাইয়ে বহু কোটি টাকা ব্যয়ে বসানো হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি ।

সেন্ট্রাল ড্রাগ ডিরেক্টরেট সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জেলা প্রতিমাসে থেকে প্রায় লক্ষাধিক নমুনা এসে পৌঁছায় রাজ্যের কেন্দ্রীয় ড্রাগ টেস্টিং ল্যাবে । কিন্তু আধুনিক যন্ত্রপাতির অপ্রতুলতা এবং পরিকাঠামোগত খামতিতে সব ওষুধের গুণমান যাচাই করা সম্ভব হচ্ছিল না । এবার এন্টালির সেই ওষুধ পরীক্ষাগারের আধুনিকীকরণের জন্য টেন্ডার আহ্বাবান করা হয়েছে । সেখানে বেশকিছু আধুনিক যন্ত্রপাতি বসানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দফতর । অ্যানালিটিক্যাল ওয়াটার পিউরি ফিকেশন সিস্টেম, আন্যালিটিক্যাল বালেন্স ও প্রিন্টার, মাইক্রো ব্যালেন্স প্রিন্টার, ইউভি ভিস স্পেকট্রোফোটোমিটার, সংক্রিয় ক্রোমাটোগ্রাফি মেশিন সহ বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে । এজন্য প্রায় চার কোটি টাকা খরচ হবে । এতে ওষুধের গুণমান নির্ধারনের পাশাপাশি নিম্নমানের ওষুধ বাজারজাত হওয়ার আগেই আটকাতে সক্ষম হবে বলে জানিয়েছেন ল্যাব আধিকারীকরা ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!