Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৭, ২০২৫

স্পিকারকে অবমাননার অভিযোগ, বিধানসভা থেকে একমাসের জন্য বরখাস্ত হলেন শুভেন্দু সহ চার বিজেপি বিধায়ক

বিধানসভার বাইরে ধর্ণা প্রদর্শন বিজেপির, মাসব্যাপী মুখ্যমন্ত্রীকে বয়কট

আরম্ভ ওয়েব ডেস্ক
স্পিকারকে অবমাননার অভিযোগ, বিধানসভা থেকে একমাসের জন্য বরখাস্ত হলেন শুভেন্দু সহ চার বিজেপি বিধায়ক

পরিষদীয় রাজনীতিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিধানসভা থেকে বরখাস্ত হলেন বিজেপির চার বিধায়ক ।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ, অগ্নিমিত্র পালকে এদিন বিধানসভা অধিবেশন কক্ষে বিশৃঙ্খলার দায়ে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয় । বিধানসভা অধিবেশন চলাকালীন, এদিন সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিজেপি বিতর্ক শুরু করে বিধানসভায় । রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ এবং পুলিশি হস্তক্ষেপে পুজো পরিচালনা প্রসঙ্গে বিধানসভায় এদিন মুলতুবি প্রস্তাব পেশ করেন বিজেপি বিধায়করা । সভা অধ্যক্ষ প্রস্তাব পাঠের অনুমতি দিলেও এদিন পূর্ব কর্মসূচি মেনে এই নিয়ে আলোচনার অনুমতি দেননি । এরপরই বিধানসভায় হইহট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা । ওয়েলে নেমে বিক্ষোভ দেখান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । হাতের কাগজ ছিড়ে, স্পিকারের দিকে ছুঁড়ে মারার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে । একসময় ওয়াকআউট করে বেড়িয়ে যান বিরোধী দলের বিধায়করা । এরপরই পরিষদীয় পরিষদীয় রাজনীতিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিধানসভা থেকে বরখান্ত হন বিজেপির চার বিধায়ক । এই অধিবেশন চলাকালীন তাঁরা আর বিধানসভা কক্ষে প্রবেশ করতে পারবেন না ।

বিধানসভা ভবনের মূলফটকের কাছে এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, রাজ্যে সম্প্রিতীর বাতাবড়ন নষ্ট করতে সক্রিয় হচ্ছে কেউ কেউ, কেন তাঁদের বিরুদ্ধে কোনো শব্দ খরচ করছেন না বাংলার মুখ্যমন্ত্রী । পাশাপাশি তিনি অভিযোগ করেন তুষ্টিকরণ এবং ভোট ব্যাঙ্কের জন্যই বিশেষ ধর্মীয় গোষ্ঠীর পক্ষপাতিত্ব করছে রাজ্যের তৃণমূল সরকার । এপ্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘ রাজ্যে সংবিধান বিরোধী অগণতান্ত্রিক সরকার চলছে । বিধানসভার আলোচনা কক্ষে সংখ্যার নিরিখে সবই এককভাবে পাশ করিয়ে নেন তাঁরা । ‘ বিরোধীদের আনা প্র‌শ্ন কিংবা মুলতুবী প্রস্তাব গৃহীত হয় না বলে অভিযোগ তোলেন তিনি । পাশাপাশি রাজ্যের স্বারাষ্ট্র দফতর এবং পুলিশ মন্ত্রকের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা বিজেপি পরিষদীয় দল, স্বরস্বতী পুজোয় বাধা দান নিয়ে মুলতুবি প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা করতে দেওয়া হয় নি । বুধবার চা বাগানের ৩০ শতাংশ জমি বেসরকারি হাতে তুলে চাশ্রমিকদের সর্বনাশের ঘন্টা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাজাতে চান, সেখানেও মুলতুমি আনতে চেয়েছিলাম । আজ সোমবার পুলিশ মন্ত্রী, হোম ডিপার্টমেন্টের ডে, কোনো প্রশ্ন নেন না । গত বৃহস্পতিবার আসেননি, আজও আসেননি ।’ এবিষয়ে তাঁর সংযোজন যে পদ্ধতিতে আজ চার বিজেপি বিধায়ককে বিধানসভা অধিবেশন থেকে বরখাস্ত করা হয়েছে, তার প্রতিবাদে আগামী একমাস রাজ্য বিজেপির বিধায়করাও মুখ্যমন্ত্রীর অধিবেশন বয়কট করবেন । বিধানসভার বাইরে তাঁর ধর্ণা প্রদর্শন করবেন আগামীকাল থেকেই । শুভেন্দু অধিকারী বলেছেন, ২০২২ থেকে এপর্যন্ত মোট চারবার বিজেপি বিধায়কদের বরখাস্ত করা হয়েছে বিধানসভা থেকে । তৃণমূলের বিরুদ্ধে ধর্মীয় তোষণের অভিযোগ তুলে এদিন তিনি বলেছেন, হিন্দুদের হয়ে প্রশ্ন তোলার জন্যই তাঁকে এবং চিন বিধায়ককে বরখাস্ত হতে হলো ।

এবিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারা পরিষদীয় রাজনীতিতে অভিপ্রেত নয়, সভা কক্ষের শৃঙ্খলাভঙ্গের জন্যই চার বিজেপি বিধায়ককে পরে একমাসের জন্য পরখাস্ত করেন স্পিকার ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!