- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৮, ২০২৫
আরজিকর হাসপাতালে দুর্নীতি মামলায়, ১১ মার্চের মধ্যে চার্জ গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
১১ মার্চের মধ্যেই আরজিকর হাসপাতাল দুর্নীতি মামলার চার্জসিট গঠনের সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি জয়মাল্য বাগচী এবং গৌরাঙ্ক কান্তের ডিভিশন বেঞ্চ বলেছেন, সিবিআই এর বিশেষ আদালতে চলা মামলার বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট ।
আরজিকর হাসপাতলে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআইএর হাতে গ্রেফতার হন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, বিপ্লব সিং, আফসার আলি, আশিস পাণ্ডে সহ পাঁচজন । নভেম্বরে এদের বিরুদ্ধে নথি আদলতে জমা দিলেও, চার্জগঠনে কেন দেরি এপ্রসঙ্গে উষ্মা প্রকাশ করা হয় হাইকোর্টের তরফে । এরপরই বাড়ে চার্জগঠনের তৎপরতা । আজ কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী রাজদীপ মজুমদার এবিষয়ে হাইকোর্টে জানিয়েছেন, সন্দীপ ঘোষ সহ পাঁচ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে নির্ভরযোগ্য নথি নেওয়া হয়েছে, এসংক্রান্ত তালিকাও আদলতে জমা দেওয়া হয়েছে । অভিযুক্তদের পক্ষের আইনজীবীকে এপ্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের নির্দেশ নথি নিয়ে আপত্তি থাকলে, ২৪ ফেব্রুয়ারির মধ্যে তা সিবিআই বিশেষ আদালতে জানাতে হবে । হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং গৌরাঙ্ক কান্তের ডিভিশন বেঞ্চ এদিন বলেছেন, সিবিআইয়ের নথি সংক্রান্ত বিষয়ে যদি অভিযুক্তদের পর্যবেক্ষনের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে তারা ২৪ ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতে আবেদন করতে পারবে । পাশাপাশি সেই নথি পরীক্ষার কাজ ৩ মার্চের মধ্যে শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে । পাশাপাশি এই বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য প্রয়োজনে বিশেষ আদালতের বিচারক এবং সবপক্ষের আইনজীবীদের নিয়ে আলোচনায় করতে পারেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ।
গত বছর ৮ আগস্ট আর জিকর হাসপাতালে কর্তব্যরত শিক্ষানবিশ মহিলা চিকিৎসকের ওপর যৌন অত্যাচার এবং হত্যার পরই হাসপাতালের আর্থিক দুর্নিতীর বিষয়টি সামনে আসে । এবিষয়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল নভেম্বরে চার্জশিট দেওয়ার পরেও ট্রায়েলে অযথা দেরি হচ্ছে । এটাকে সিস্টেমেটিক ডিলে বলে অভিহিত করেন বিচারপতিরা । এরপরই মামলার চার্জ গঠন নিয় তৎপরতা বাড়ে ।
❤ Support Us







