Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৯, ২০২৫

মহাকুম্ভে দূষণের বিষ ! বিপজ্জনক জীবাণুর ভিড়ে স্নানের অযোগ্য প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম — কেন্দ্রের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

আরম্ভ ওয়েব ডেস্ক
মহাকুম্ভে দূষণের বিষ ! বিপজ্জনক জীবাণুর ভিড়ে স্নানের অযোগ্য প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম — কেন্দ্রের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

চলছে মহাকুম্ভের মহামিলন, পূণ্য অর্জন করতে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় গঙ্গায় ডুব দিয়েছেন ৫০ কোটিরও বেশি পুর্ণার্থী। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের জলে দূষণের বিষ ! গঙ্গার জলে মলমূত্রে থাকা বিপজ্জনক ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্ত। পুণ্যতীর্থে আস্থার ডুব রীতিমতো ঝুঁকিপূর্ণ, হতে পারে কলেরা, টাইফয়েড, আমাশয়, চর্মরোগ। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের রিপোর্ট।

প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। ১৪৪ বছর পর মহাযোগে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন কোটি কোটি ভক্ত। গঙ্গা-যমুনা ও অন্তঃসলীলা সরস্বতীর জলে ডুব দিয়ে চলছে পূণ্যস্নান৷ সাধু-সন্তের পাশাপাশি দেশের ৫০ কোটিরও বেশি পুর্ণার্থী আস্থার পবিত্র জলে অবগাহন করেছেন। সেই ত্রিবেণী সঙ্গমের জলে ছড়িয়ে পড়েছে দূষণের বিষ, গঙ্গার জলে মলমূত্রে থাকা বিপজ্জনক ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্ত। হতে পারে কলেরা, টাইফয়েড, আমাশয়, চর্মরোগের মতো মারাত্মক অসুখ। বিপদের আশঙ্কা করে এমন রিপোর্টই পেশ করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। গত ২ ফেব্রুয়ারি ছিল বসন্ত পঞ্চমীর শাহি স্নানের দিন। তাঁর পরেরদিন গঙ্গার জলের গুণমান পরীক্ষা করতে শুরু করেছিল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক সংস্থা। বিভিন্ন ঘটে গিয়ে পরীক্ষা চালান তাঁরা। এরপরই ভয়ঙ্কর তথ্য দিয়ে রিপোর্ট পেশ করে ন্যশনাল গ্রিন ট্রাইব্যুনাল। উদ্বেগ প্রকাশ করে তারা জানিয়েছে, সঙ্গমের জলে অধিক মাত্রায় ‘ফিকল কলিকম’ বা মলমুত্রের ব্যাকটেরিয়া রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, আগে ১২-১৩ জানুয়ারি নাগাদ নদীর জল পরীক্ষা করা হয়েছিল। দেখা যাচ্ছে উত্তরোত্তর গঙ্গার জলে জীবাণুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বায়োকেমিক্যাল অক্সিজেনের নিরিখে এই জল স্নানের উপযুক্ত নয়। নদীর জলে গুণমান জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না।
রিপোর্টে উল্লেখ, মল কলিফর্ম ব্যাকটেরিয়া সাধারণত মানুষ এবং পশুদের অন্ত্রে থাকে। মলের সঙ্গে তা বাইরে বেরিয়ে আসে। কোনো নদী বা জলাশয়ের জলে দূষণের মাত্রা পরিমাপে, এই ব্যাকটেরিয়ার উপস্থিতি তার অন্যতম সূচক। এই ব্যাকটেরিয়া থেকে সরাসরি রোগ না হলেও, এটি অন্য রোগ সৃষ্টিকারী জীবানুকে শক্তি জোগায়, যার ফলে কলেরা, টাইফয়েড, আমাশয়, চর্মরোগের মতো মারাত্মক অসুখ ছড়িয়ে পড়তে পারে।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড অনুসারে, প্রতি ১০০ মিলিলিটার জলে ২,৫০০ ইউনিটের বেশি পরিমাণে এই ব্যাকটেরিয়া থাকলে সেই জলকে স্নানের অযোগ্য বলে বিবেচনা করা হয়। সেখানে প্রয়াগরাজের গঙ্গায় ১০০ মিলিলিটারে ফিকল কলিফর্ম ব্যাকটেরিয়ার পরিমাণ ছিল ১১,০০০ ইউনিট, সঙ্গমে ৭,৯০০ ইউনিট, যমুনায় ৪,৯০০ ইউনিট। সেখানে স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা পয়ঃপ্রনালী ব্যবস্থাগুলি সচল থাকলেও, এই সময়ে প্রচুর মানুষ স্নান করার কারণে দূষণের পরিমাণ বেড়ে গিয়েছে।

দিল্লির গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক ড.অতুল কাকর, এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘প্রস্তুতির অভাবের কারণে গঙ্গার জলে প্রযাপ্ত স্যানিটাইজ হচ্ছে না। অথচ কোটি কোটি মানুষ স্নান করছেন সেখানে। তাঁদের মল থেকে ব্যাকটেরিয়া জলে মিশছে। সঙ্গমের জল খাওয়া তো দূর, স্নানের জন্যও বিপজ্জনক। একাধিক জলবাহিত রোগে আক্রান্ত হবার হবার সম্ভাবনা রয়েছে পুর্ণার্থীদের।’

ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের রিপোর্ট প্রকাশে আসতেই উত্তরপ্রদেশ সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে তলব করেছে জাতীয় পরিবেশ আদালত। ১৯ ফেব্রুয়ারি ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরা দিয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রয়াগরাজে গঙ্গার জলের গুণমানরক্ষা ও সেনিটাইজেশনের ক্ষেত্রে আগেই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় পরিবেশ রক্ষাকারী সংস্থা। মনে করা হচ্ছে, এরপর ধর্মীয় উৎসবের সময় গঙ্গার জল গুণমান বজায় রাখতে এবং অপরিশোধিত স্যুয়েজ যাতে নদীতে না পড়ে সেজন্য আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।

এবারের মহাকুম্ভে বিভিন্ন দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু মানু‌ষ । অনিয়ন্ত্রিত ভিড়ে বেড়েছে হাতাহতের সংখ্যা । প্রায়াগরাজে যেতে গিয়ে দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ । বুধবার সেখান থেকে ফিরতি পথে একটি দুর্ঘটনার কবলে পরে পূর্ণার্থী বোঝাই গাড়ি । পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর থেকে উত্তরপ্রদেশে গিয়েছিল ২৫ জনের একটি দল । প্রয়াগ থেকে ফিরতি পথে দূর্ঘটনার কবলে পরেন তারা । মৃত্যু হয় একজনের । বাকি আহতদের চিকিৎসা চলছে আরজিকর হাসপাতালে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!