Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২০, ২০২৫

ডিমা হাসাওয়ের কয়লা খনি থেকে ৪৩ দিন পর উদ্ধার ৫ শ্রমিকের মৃতদেহ। নিহতদের তালিকায় রয়েছেন জলপাইগুড়ির বাসিন্দা

আরম্ভ ওয়েব ডেস্ক
ডিমা হাসাওয়ের কয়লা খনি থেকে ৪৩ দিন পর উদ্ধার ৫ শ্রমিকের মৃতদেহ। নিহতদের তালিকায় রয়েছেন জলপাইগুড়ির বাসিন্দা

আসাম বিধানসভার চলমান বাজেট অধিবেশনে এই ইস্যুতে সরব বিরোধীদল কংগ্রেস। গতকাল সকালে রাজ্যসরকারকে প্রশ্ন করা হয়েছিল, কেন এখনো শ্রমিকদের দেহ উদ্ধার করা যাচ্ছে না ? ঘটনার ৪৩ দিন পর পাঁচটি মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দল।

গত জানুয়ারিতে অসমের  পার্বত্য জেলা ডিমা হাসাওয়ের কয়লা খনিতে হরপা বানে তলিয়ে যান ৯ শ্রমিক। উদ্ধারকার্যে নামে ডিজাস্টার রেসপন্স ফোর্স, ভারতীয় সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। ৪ জন মজুরের মৃতদেহ আগেই উদ্ধার হয়েছিল। কিন্তু বাকিদের নাগাল পাচ্ছিলেন না উদ্ধারকারীরা। বুধবার ৪৩ দিনের নিরলস অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার পর পাঁচ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অসম বিধানসভার চলমান বাজেট অধিবেশনে এই ইস্যুতে সরব বিরোধীদল কংগ্রেস। গতকাল সকালে রাজ্যসরকারকে প্রশ্ন করা হয়েছিল, কেন এখনো শ্রমিকদের দেহ উদ্ধার করা যাচ্ছে না? বিকেলেই উদ্ধারকার্য সম্পন্ন হয় করে বিপর্যয় মোকাবিলা দল। মোট ৯ জন শ্রমিকের মৃতদেহ পাওয়া গেল।

ডিমা হাসাও জেলার পুলিশ সুপার মায়াঙ্ক কুমার, এ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আজ উদ্ধারকারী দলগুলি আরও পাঁচটি পচা মৃতদেহ উদ্ধার করেছে। তবে মৃতদেহগুলির শনাক্তকরণ বাকি আছে।’ এর আগে ১১ জানুয়ারি পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল নেপালের বাসিন্দা গঙ্গা বাহাদুর শ্রেষ্ঠ, উমরাংশুর বাসিন্দা লিগেন মাগার, কোকরাঝাড়ের খুশি মোহন রাই এবং সোনিতপুরের গয়ারির মৃতদেহ উদ্ধার হয়েছিল। ওই খনিতে নিখোঁজ ছিলেন জলপাইগুড়ির বাসিন্দা সঞ্জিত সরকার। কোকরাঝাড়ের সার্পা বর্মন, নেপালের হোসেন আলি, মোস্তফা শেখ ও দারাং নামের ৫ খনিশ্রমিক। কর্মকর্তারা আরো নিশ্চিত করেছেন, ভারী বৃষ্টিপাত উদ্ধার অভিযানে বাধা দিলেও মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, জেলা বিপর্যয় ব্যবস্থাপনার কর্তৃপক্ষ, উদ্ধার অভিযান বন্ধ হয়ে গিয়েছে বলে যে গুজব ছড়িয়েছে তা অস্বীকার করে বলেছেন, ‘আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও উদ্ধারকারীরা আটকে পড়া সকল খনি শ্রমিকদের উদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ।’ স্থানীয় এক সংবাদপত্রের খবরে বলা হয়েছিল, ‘প্রচণ্ড বৃষ্টি ও বন্যার কারণে মৃতদেহ উদ্ধারে জটিলতা তৈরি হয়েছে। পরিস্থিতি জটিল হয়ে উঠেছে কারণ উদ্ধারকারীদের দ্ধার প্রচেষ্টায় খনি আরো ধসে পড়ার ঝুঁকি রয়েছে।’
গত ৬ জানুয়ারি কয়লা খনি বিপর্যয়ে নানান সমালোচনার সম্মুখীন হতে হয়েছে আসাম সরকারকে। অবৈধভাবে কয়লা উত্তোলনের অভিযোগ তুলেছে বিরোধীরা। শ্রমিকদের নিরাপত্তার প্রশ্নেও হাজার জিজ্ঞাসা। গৌহাটি হাইকোর্ট গত ৭ ফেব্রুয়ারী এই ঘটনার মামলা গ্রহণ করেছিল, আসাম সরকার ও কেন্দ্রীয় সঙ্গশ্লিষ্ট দফতরগুলিকে দুর্ঘটনার সম্পূর্ন রিপোর্ট পেশ করবার নির্দেশ দিয়েছে। আগামীতে অবৈধ খনি আটকাতে প্রয়োজনীয় দৃঢ় পদক্ষেপ নেওয়ার বিষয়ে, তাঁদের কোর্টের কাছে দ্রুত হলফনামা দাখিল করতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!