- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২১, ২০২৫
কোটির মাদক-সহ হাতেনাতে গ্রেফতার দিল্লির ‘লেডি ডন’ জোয়া খান
অবশেষে পুলিশের জালে দিল্লির অপরাধ জগতের ‘লেডি ডন’, গ্যাংস্টার হামিশ বাবার স্ত্রী জোয়া খান। তাঁর কাছ থেকে উদ্ধার ১ কোটি মূল্যের মাদক। দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে আপরাধ করে যাচ্ছিলেন তিনি। কাটাচ্ছিলেন বিলাসবহুল জীবন।
দিনের পর দিন পুলিশের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন দিল্লির অপরাধ জগতের শিরোমণি ‘লেডি ডন’ জোয়া খান। ঘুম উড়েছিল দিল্লি পুলিশের। বছরের পর বছর, তিনি অধরা ছিলেন। শেষপর্যন্ত কুখ্যাত গ্যাংস্টার হাশিম বাবার স্ত্রী জোয়া খানকে অবশেষে ২৭০ গ্রাম হেরোইন রাখার অভিযোগে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ও দিল্লি পুলিশের যৌথ দল। বাজেয়াপ্ত হওয়া মাদকের মূল্য আন্তর্জাতিকবাজারে প্রায় ১ কোটি টাকা।
দীর্ঘদিন ধরে তদন্দকারী সংস্থাদের নজরে ছিলেন জোয়া খান। যদিও নানাভাবে আইনের চোখ এড়িয়ে বিলাসবহুল জীবনযাপন করছিলেন তিনি। জেলবন্দী স্বামীর, রেখে যাওয়া অপরাধ সাম্রাজ্য তুখোর হাতে পরিচালনা করছিলেন তিনি। এমনভাবে কু-কাজ করতেন যাতে তাঁর বিরুদ্ধে সরাসরি কোনো তথ্যপ্রমাণ না মেলে। অপরাধে তাঁর ভূমিকা সম্পর্কে সন্দেহ থাকা সত্ত্বেও, পুলিশ তাই কখনো তাঁকে শক্তপোক্ত মামলা দিয়ে গ্রেপ্তার করতে পারে নি। অবশেষে সফল হল স্পেশাল সেল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ উত্তর পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকায় জোয়াকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হওয়া মাদক উত্তরপ্রদেশের মুজাফফরনগর থেকে অন্যত্র বিতরণের জন্য পরিকল্পনা করা হচ্ছিল।
কুখ্যাত অপরাধী হাশিম বাবার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি থেকে শুরু করে অস্ত্র চোরাচালানসহ কয়েক ডজন মামলা রয়েছে। এই মুহূর্তে তিনি জেলে রয়েছেন। তাঁর জেলে যাওয়ার পর, গ্যাং পরিচালনার দায়িত্ব নেন হাশিমের তৃতীয় স্ত্রী জোয়া খান। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পারকারের মতো, জোয়া স্বামীর অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। দিল্লি পুলিশের স্পেশাল সেলের সূত্র বলছে, তিনি চাঁদাবাজি ও মাদক সরবরাহ পরিচালনায় গভীরভাবে জড়িত। ২০১৭ সালে অন্য আরেকজনকে বিয়ে করার আগে জোয়া, বিবাহ বিচ্ছেদের পর তিনি বাবার সংস্পর্শে আসেন। তারা ২ জন উত্তর-পূর্ব দিল্লিতে প্রতিবেশী ছিলেন।
ব্র্যান্ডেড পোশাক, বিলাসবহুল গাড়ি, হাই-প্রোফাইল পার্টিতে নিত্য আনাগোনা। ফিল্মস্টারদের মতো জীবনযাপন। সোশ্যাল মিডিয়াতে উজ্জ্বল উপস্থিতি। বৈভবের জৌলুস ঢেকে রাখতেন অন্ধকারাচ্ছন্ন অপরাধ জগৎ। সাধারণ গ্যাংস্টারের বিপরীতে, নিজের একটি চরিত্র বজায় রেখেছিলেন জোয়া। উত্তর-পূর্ব দিল্লির অপরাধ জগতে ছড়ি ঘোরাতেন তিনি। স্বামী হাশিমের বিশ্বস্ত চার-পাঁচ অনুচর ছিলেন তাঁর নিরাপত্তার দায়িত্বে। প্রায়ই তিনি তিহার জেলে স্বামীর সঙ্গে দেখা করতে যেতেন। পুলিশ তথ্য অনুয়াযী, হাশিম তাঁকে সাংকেতিক ভাষায় প্রশিক্ষণ দিয়েছিলেন। কীভাবে গ্যাংয়ের অর্থনৈতিক দিক পরিচালনা করতে হবে, দলের সদস্যদের দিয়ে কীভাবে অপরাধ সংগঠিত করতে হবে সে সম্পর্কে তাঁকে পরামর্শ দিতেন। অভিযোগ, বাবা কারাগারের বাইরে তাঁর সহযোগীদের সাথে, সেইসাথে অন্যান্য অপরাধীদের সাথে সরাসরি যোগাযোগ বজায় রেখেছিলেন।
পুলিশের সন্দেহ, দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ -১ এলাকার জিমের মালিক, নাদির শাহ হত্যা মামলায় জড়িত খুনিদের আশ্রয় দিয়েছিলেন জোয়া । ২০২৪ সালের সেপ্টেম্বরে গুলিবিদ্ধ হয়েছিলেন ওই ব্যবসায়ী। গত মাসে, এই হত্যাকান্ডের বিষয়ে স্পেশাল সেলের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছিলেন ‘লেডি ডন’-কে। এমনকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গেও তাঁর যোগাযোগ আছে, বলে জানা যাচ্ছে। ২০২১ সালে কারাবাসের সময় হাশিম বাবা এবং বিষ্ণোইয়ের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পৃথক কারাগারে বন্দী থাকা সত্ত্বেও, তারা অবৈধ ফোনের মাধ্যমে নিজের মধ্যে যোগাযোগ বজায় রেখেছিল বলে অভিযোগ। তবে অপরাধ জগতের সঙ্গে জোয়ার পারিবারিক সূত্রও রয়েছে। যৌন পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে তাঁর মা-কে ২০২৪ সালে জেলে পাঠানো হয়েছিল। বর্তমানে তিনি জামিনে আছেন। তাঁর বাবা মাদক সরবরাহ চক্রের সাথে যুক্ত ছিলেন। উত্তর-পূর্ব দিল্লি অঞ্চলে দীর্ঘদিন ধরে অপরাধী চক্রের প্রভাব রয়েছে। ২০০৭ সাল থেকে ছেনু গ্যাং, হাশিম বাবা গ্যাং এবং নাসির পেহেলওয়ান গ্যাং সহ অন্যান্যদের মধ্যে ধারাবাহিকভাবে হিংসাত্মক ঘটনা ও হত্যাকাণ্ড ঘটেছে।
❤ Support Us







