Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২১, ২০২৫

টাইমসের বর্ষসেরার বিশ্বতালিকায় একমাত্র ভারতীয় হিসেবে স্থান পে়লেন অসমের পরিবেশকর্মী পূর্ণিমা দেবী বর্মন

আরম্ভ ওয়েব ডেস্ক
টাইমসের বর্ষসেরার বিশ্বতালিকায় একমাত্র ভারতীয় হিসেবে স্থান পে়লেন অসমের পরিবেশকর্মী পূর্ণিমা দেবী বর্মন

পরিবেশকর্মী পূর্ণিমা দেবী বর্মণ একমাত্র ভারতীয় মহিলা হিসাবে দ্য টাইমসের বর্ষসেরা নারী-২০২৫ -এর তালিকায় স্থান পেয়েছেন। বিশ্বের মোট ১২ জন পুরস্কার প্রাপকের মধ্যে তিনি রয়েছেন। পরিবেশরক্ষায় বিশেষ অবদানের জন্য তাঁর এই সম্মান প্রাপ্তি।

পূর্ণিমা দেবী বর্মণ বিশ্বের মোট ১২ জন পুরস্কার প্রাপকের মধ্যে তিনি রয়েছেন। পরিবেশরক্ষায় বিশেষ অবদানের জন্য তাঁর এই সম্মান প্রাপ্তি। বিপন্ন প্রজাতির ‘হাড়গিলা’ পাখির সংরক্ষণে তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন।

অসমের কামরূপ অঞ্চলে জন্মগ্রহণ করেন পূর্ণিমা দেবী বর্মন। গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে বাস্তুবিদ্যা এবং বন্যপ্রাণী জীববিদ্যায় অর্জন করেছেন স্নাতকোত্তর ডিগ্রি। ২০০৭ সালে তাঁর পিএইচডির, গবেষণা করার সময়, একটি ঘটনা তাঁকে আন্দোলিত করে। দিনই দেখতে লক্ষ্য করেন একটি গাছের মালিক বিরল প্রজাতির সারস পাখিদের আবাসস্থল গাছটি কেটে ফেলছেন। স্থানীয়দের পরিবেশগত গুরুত্ব সম্পর্কে শিক্ষিত করার জন্য স্থগিত রাখেন গবেষণার কাজ। এরপর একের পর পাখি সংরক্ষণের অভিযানে নেতৃত্ব দেওয়ার জন্য পরিবেশ মহলে পরিচিত হন। পূর্ণিমা দেবী এরপর স্থানীয় সম্প্রদায়ের জীবনের মান উন্নয়নের সাথে সাথে বন্যপ্রাণী সুরক্ষাকেও গুরুত্ব দিতে হবে, এই প্রেক্ষিতে আন্দোলন গড়ে তোলেন। ৭০ জন মহিলাকে নিয়ে তৈরি করেন ‘হারগিলা আর্মি’। যার সদস্য সংখ্যা এখন ১০,০০০-এর ব্রশি। দলের সদস্যরা পাখিদের বাসা বাঁধার স্থানগুলিকে রক্ষা করে, আহত সারসকে পুনর্বাসন করে এবং এমনকি ‘বেবি শাওয়ার’ দিয়ে নবজাতকের আগমন উদযাপন করে।

‘আরণ্যক’ স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে জঙ্গল অধ্যুষিত অঞ্চলে বন্যপ্রাণী সংরক্ষণে, জীববিজ্ঞানী হিসেবেও কাজ করেছেন পূর্ণিমা, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হারগিলা- নামের সারসদের সংরক্ষণ। উত্তরপূর্বের রাজ্যের কামরুপ জেলায় দদরা, পাচারিয়া, সিঙিমারি এলাকায় হাড়গিলা পাখির বসতি দেখা যায়। দীর্ঘ দিন ধরে সেখানে কাজ করে হাড়গিলার ‘রক্ষক’ হিসাবে কাজ করছেন পূর্নিমা দেবী বর্মন মূলত তাঁর প্রচেষ্টাতেই বন্ধ হয়েছে হাড়গিলা হত্যা। হাড়গিলার বাসা রয়েছে এমন গাছ কাটাও বন্ধ হয়েছে ওই এলাকায়। ক্রমেই ওই এলাকার প্রতীক হয়ে ওঠে পাখিটি। বিশ্বে হাড়গিলার সংখ্যা ১২ থেকে ১৫ হাজার। তার মধ্যে প্রায় ১৮০০ হাড়গিলার বাস অসমেই। যখন বর্মণ প্রথম তার কাজ শুরু করেন, তখন এই সারস অত্যন্ত বিপন্ন অবস্থায় ছিল, আসামে মাত্র ৪৫০ টি প্রাণী অবশিষ্ট ছিল।

তবে পূর্নিমা বর্মনের কাজ শুধু সারস সংরক্ষণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তাঁর প্রচেষ্টাতে গড়ে উঠেছে মহিলাদের স্বয়ম্ভর গোষ্ঠী। তাঁত ও সুতোর জামাকাপর ও পাখিদের ঝরে পড়া পালক দিয়ে নানান কারুকার্য তাঁরা বিক্রি করেন। পরিবেশ সংরক্ষণ ও সমাজে বিশেষ অবদান রাখার জন্য ২০১৭ সালে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে থেকে ভারতীয় মহিলাদের জন্য সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘নারী শক্তি পুরস্কার’ পেয়েছিলেন। একই বছরে, তিনি যুক্তরাজ্যের প্রিন্সেস রয়্যাল অ্যানের কাছ থেকে, পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে বিশ্বের অন্যতম সেরা পুরস্কার হিসেবে পরিচিত ‘গ্রিন অস্কার’ বা হুইটলে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। বর্তমানে তিনি ‘ওমেন ইন নেচার নেটওয়ার্ক ইন্ডিয়া’ সংস্থার প্রধান হিসাবে কর্মরত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!