- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২২, ২০২৫
যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়োসড়ো বিপর্যয়, তেলেঙ্গানায় ধসে পড়া সুড়ঙ্গে আটকে কমপক্ষে ৬ শ্রমিক
ভয়াবহ বিপর্যয়। শনিবার তেলেঙ্গানার নাগারকুর্নুল জেলায় শ্রীসাইলামে আচমকায় হুড়মুরিয়ে ধসে পড়েছে নির্মাণাধীন ট্যানেল। সে সময় ভিতরে কাজ করছিলেন শ্রমিকেরা। দুর্ঘটনায় কমপক্ষে ৬ জন শ্রমিক আটকা পড়েছেন, তবে আটকে পড়া শ্রমিকের সংখ্যা বাড়তে বাড়ে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ শুরু করেছে সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল। পরিস্থিতি মূল্যায়নের জন্য সেচ প্রকল্পের দায়িত্বে থাকা সংস্থার দুটি উদ্ধারকারী দল টানেলে প্রবেশ করেছে।
পুলিশসূত্রে জানা যাচ্ছে, নাগারকুর্নুল জেলায় শ্রীসাইলাম বাঁধের পিছনের সুড়ঙ্গের একটি অংশে ধসে পড়েছে। টানেলের ভিতরে প্রায় ১৪ কিমি দূরে এই ঘটনা ঘটায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মূল্যায়ন করা কঠিন হয়ে পড়েছে। নাগারকুর্নুল জেলার পুলিশ সুপার বৈভব গায়কোয়াড় জানিয়েছেন, আমাদের কাছে এখনও স্পষ্ট তথ্য নেই। উদ্ধারকারী দল ফিরে আসার পরেই আমরা ধসের পুরো পরিমাণ ও হতাহতের খবর জানতে পারব।’
দুর্ঘটনার দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। কর্মকর্তাদের হেলিকপ্টারে দূত দুর্ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন তিনি। জেলা কালেক্টর, এসপি, দমকল বিভাগ, হাইড্রা এবং সেচ বিভাগের আধিকারিকদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ব্যবস্থা দেওয়ার নির্দেশ দিয়েছেন। উদ্ধার অভিযান এগিয়ে যাওয়ার সাথে সাথে, মুখ্যমন্ত্রী দপ্তর পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখছে । শেষ পাওয়া খবর অবধি , তেলেঙ্গানা রাজ্যের সেচ মন্ত্রী এন উত্তম কুমার এবং তার বিভাগের অন্যান্য কর্মকর্তারা হেলিকপ্টারে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষাণ রেড্ডি, টানেল দুর্ঘটনার কারণ সম্পর্কে খোঁজ নিয়েছেন। আধিকারিকদের নিরাপদে আটকে পড়া লোকদের বের করে এনে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করবার নির্দেশ দিয়েছেন।
❤ Support Us







