- দে । শ
- ফেব্রুয়ারি ২৭, ২০২৫
মহাকুম্ভের প্রস্তুতিতে খামতি থাকলে দেশের জনগণের কাছে ক্ষমা চাইছি, এক্সএ বার্তা প্রধানমন্ত্রীর
মহাকুম্ভের প্রস্তুতি খামতি নিয়ে জনগনের কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী । পূর্ণকুম্ভের সমাপ্তির পর এনিয়ে নিজের এক্স হ্যান্চেলে একটি পোস্ট করেছেন নরেন্দ্র মোদি ।
প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ মহাকুম্ভের প্রস্তুতি নিয়ে যদি কোনো খামতি থাকে, তবে তার জন্য মা গঙ্গা, মা যমুনা, মা স্বরস্বতী এবং জনগণের কাছে ক্ষমা চাইছি ।’ শুধু টুইটেই নয় এনিয়ে নিজের ব্লগেও লিখেছেন নরেন্দ্র মোদি । ‘মহাকুম্ভ একটি ঐক্যের মহাযোগ্য এই বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, দাসত্বের মানসিকতার শিকল ভেঙে স্বাধীনভাবে শ্বাস নেওয়া একটি জাতি এটি সদা জাগ্রত চেতনা ।’ তাঁর কথায়, দেশের জনগণ তাঁর কাছে ঈশ্বরের প্রতিরূপ । তাই আয়োজনে ত্রুটি হলে তিনি ক্ষমাপ্রার্থী তাদের কাছে । কুম্ভের এই আয়োজন প্রসঙ্গে তাঁর বার্তা, ‘বিকশিত ভারতের লক্ষ্য পূরনণের জন্য এরকম আত্মবিশ্বাস এবং ঐক্যের অনুভূতি নিয়েই এগিয়ে যেতে হবে ।’
উত্তরপ্রদেশের যোগী সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভের শেষদিন পর্যন্ত ৬৬ কোটি মানুষ প্রয়াগরাজে এসেছেন । এপ্রসঙ্গে যোগী আদিত্যনাথের প্রশংসা করে প্রধানমন্ত্রী তাঁর ব্লগে লিখেছেন, উত্তরপ্রদেশের সাংসদ হিসেবে তিনি গর্বিত । সেরাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসন এবং জগগণ সম্মিলিতভাবে এই ‘ঐক্যের মহাকুম্ভ’ কে সফল করেছে । এজন্য সাফাই কর্মী, পুলিশ, নৌ পরিবহন সহ সংশ্লিষ্ট সবার প্রশংসা করেছেন নিজের লেখায় ।
महाकुंभ संपन्न हुआ…एकता का महायज्ञ संपन्न हुआ। प्रयागराज में एकता के महाकुंभ में पूरे 45 दिनों तक जिस प्रकार 140 करोड़ देशवासियों की आस्था एक साथ, एक समय में इस एक पर्व से आकर जुड़ी, वो अभिभूत करता है! महाकुंभ के पूर्ण होने पर जो विचार मन में आए, उन्हें मैंने कलमबद्ध करने का… pic.twitter.com/TgzdUuzuGI
— Narendra Modi (@narendramodi) February 27, 2025
মহাকুম্ভে স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের । স্নানের জল বিশুদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছিল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড । অগ্নিকান্ড, পথদূর্ঘটনা, প্রয়াগরাজ যেতে গিয়ে গাড়ির জ্যামে মানুষদের দীর্ঘ প্রতীক্ষার অব্যবস্থা নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখেও পরেছে যোগী সরকার। বাংলার মুখ্যমন্ত্রী, কুম্ভের আয়োজনের অব্যবস্থা, মানুষের মৃত্যু নিয়ে আয়োজকদের ব্যবস্থাপনার ত্রুটির সমালোচনা করে একে ‘মৃত্যু কুম্ভ’ বলে মন্তব্য করেছেন । বহু ধর্মীয় গুরুরাও ব্যবস্থাপনার ত্রুটি নিয়ে যোগী সরকারের সমালোচনায় সরব হন । তারাই প্রত্যুত্তরে মুখ খুলেছিলেন স্বয়ং মোদিও । আজ নিজের ব্লগে তিনি লিখেছেন, ‘প্রয়াগরাজের এই তীর্থযাত্রাটি ঐক্য আর সম্প্রীতির বার্তা দেয় । কোনো আমন্ত্রণ ছাড়াই পবিত্র সঙ্গমে কোটি কোটি মানুষের সমাগম হয়েছে । এত বিশাল আয়োজন সহজ ছিল না । ভারতের উন্নয়ন যাত্রায় এটি একটি নতুন অধ্যায়ের বার্তা দিয়েছে ।’
❤ Support Us




