Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২৮, ২০২৫

নাড্ডার উত্তরসূরি কে ? পদ্ম শিবিরের সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা মার্চেই

আরম্ভ ওয়েব ডেস্ক
নাড্ডার উত্তরসূরি কে ? পদ্ম শিবিরের সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা মার্চেই

২০২০ থেকে ২০২৫ পাঁচ বছরে দেশের ১৫ টি রাজ্যের বিধানসভায় ফুটেছে পদ্ম । বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সময়কালের এই সাফল্য এপর্যন্ত রেকর্ড । স্বাধীনতা পরবর্তী সময়ে, কোনো পদ্ম সভাপতির আমলেই একলপ্তে এতো রাজ্যে সাফল্য পায়নি বিজেপি । ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত অমিত শাহর আমলে দেশের ১২টি বিধানসভায় পদ্ম শিবির সরকার গড়েছিল ।

বিজেপির সাংগঠনিক বিধি অনুযায়ী জেপি নাড্ডার মেয়াদ শেষ হয়েছে আগেই । পরবর্তী সভাপতি নির্বাচনের কাজ চলতি ফেব্রুয়ারির মধ্যেই শেষ করতে চায় পদ্ম শিবির ।

বিজেপির সদর দফতর সূত্রে খবর, মার্চের প্র‌থম অর্ধেই নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করবেন তারা ।২০২৫ এ অধরা দিল্লি জয় করেছে বিজেপি । এবছর শেষ লগ্নে ভোট বিহারে । সেখানে এখন ক্ষমতায় এনডিএ শরিক নিতীশ কুমার । ২০২৬ এ ভোট রয়েছে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অসম, গুজরাটে । এরমধ্যে তামিলনাড়ুর এমেকে স্টালিন এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দোপাধ্যায় তাঁদের কাছে মুখ্য চ্যালেঞ্জ । এই দুই রাজ্যেই এপর্যন্ত কখনো সরকার গড়তে পারেনি পদ্ম শিবির । তাই সর্বভারতীয় সভাপতি নির্বাচনে দক্ষিণ ভারত বা দেশের উত্তরপূর্বের অংশের কোনো নেতারা হাতেই কী তুলে দেওয়া হবে সে দায়িত্ব । এক্ষেত্রে আরএসএস সক্ষতা কতটা গুরুত্ব পাবে ? এবিষয়ে এখনি কোনো মন্তব্য নারাজ পদ্ম শিবির ।

একইসঙ্গে দেশের বিভিন্ন রাজ্যে চলছে বিজেপির সভাপতি নির্বাচন। এপর্যন্ত ১২টি তে সম্পূর্ণ হয়েছে সে কাজ । ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বিধি অনুযায়ী অন্তত ৫০ শতাংশ রাজ্যে সেকাজ সম্পূর্ণ হওয়ার পরই ঘোষিত হবে সর্বভারতীয় সভাপতির নাম বলে জানিয়েছে বিজেপি হাইকমান্ড ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!