Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২৮, ২০২৫

মণিপুরে অস্ত্র প্রত্যাহারের সময়সীমা বাড়লো

আরম্ভ ওয়েব ডেস্ক
মণিপুরে অস্ত্র প্রত্যাহারের সময়সীমা বাড়লো

জাতিসংঘর্ষে বিধ্বস্ত মণিপুরে অস্ত্র প্রত্যাহারের সময়সীমা বাড়লো । পার্বত্য এবং উপত্যকার অধিবাসীদের আবেদনের ভিত্তিতেই তা মঞ্জুর করলেন মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লা।

২০ ফেব্রুয়ারি সরকারি অস্ত্রাগার থেকে লুন্ঠিত এবং বিনা লাইসেন্সে মজুত অস্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য একটি সরকারি নির্দেশিকা জারি করেন অজয় ভাল্লা। তাতে বলা হয়েছিল মণিপুরে শান্তি সুনিশ্চিত করতে জনসাধারণের কাছে মজুত অস্ত্র প্রত্যার্পন অত্যন্ত জরুরি। আগ্নেয় অস্ত্র বা গোলাবারুদ ফেরত দিলে মজুতকারী অধিবাসীদের ওপর কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে না, এবিষয়ে লিখিত প্রতিশ্রুতিও দেওয়া হ‌য়েছিল সেই নির্দেশিকায় । তবে সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কারোর কাছে বেআইনি অস্ত্রের হদিশ পেলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও ছিল সেখানে । এরপর মেইতি জনগোষ্ঠীর প্রতিনিধিরা দেখা করেন রাজ্যপালের সঙ্গে । শুরু হয় অস্ত্র প্রত্যাহার । ২০২৩ এ আধা সামরিক বাহিনী এবং পুলিশের অস্ত্রাগার থেকেই লুট হয়েছিল প্রায় ৬০০০ আগ্নেয়াস্ত্র । গত দুবছরে তার বেশকিছু উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন । রাজ্যপালের নয়া নির্দেশিকায় গত দুদিনে প্রায় ৩০০ বন্দুক জমা পরেছে রাজ্য পুলিশের কাছে ।

২০২৩ এর মে মাস থেকে এপর্যন্ত জাতি হিংসার বলি হয়েছেন সেরাজ্যের ২৫০ বেশি মানুষ, বাস্তুচ্যুত, পরিবার হারা হয়েছেন বহু । এমতাবস্থায় অস্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য নির্ধারিত দিন বাড়ানোর আর্জি জানানো হয়েছিল মেইতি এবং কুকি দুই গোষ্ঠীর তরফেই। সেই আবেদনেই সাড়া দিয়ে ৬ মার্চ বিকেল চারটে পর্যন্ত অস্ত্র প্রত্যাহারের সীমা বাড়ালেন মণিপুরের রাজ্যপাল ।

মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের পদ্যত্যাগের পরই, উত্তরপূর্বের এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!