- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১, ২০২৫
শিক্ষাঙ্গনে বৈষম্যের বিরুদ্ধে ইউজিসির হস্তক্ষেপ প্রয়োজন, নির্দেশ শীর্ষ আদালতের
২০১৯ সালে সুপ্রিমকোর্টে জাতিগত ও বর্ণ ভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে, মৌলিক অধিকার কার্যকর করার জন্য আদালতের সহায়তা চেয়ে আবেদন করা হয়েছিল। রোহিত ভেমুলা এবং পায়েল তাদভির মায়ের দায়ের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ইউজিসিকে হস্তক্ষেপের নির্দেশ দিল শীর্ষ আদালত।
শুক্রবার সুপ্রিম কোর্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসিকে দেশের কলেজ, বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ২০১২ সালের নিয়মাবলীর অধীনে, বর্ণ বৈষম্যের মোট অভিযোগের সংখ্যা সংগ্রহ করার নির্দেশ দিয়েছে। আইআইএম এবং আইআইটি-এর মতো উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে জাতি-ভিত্তিক ও বর্ণ-ভিত্তিক বৈষম্যের বিষয়টি মোকাবিলার জন্য কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবার আহ্বান জানিয়েছে। বিগত ১৪ মাসে বৈষম্যের শিকার হয়ে ১৮ জনের আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতিরা।
২০১৯ সালে সুপ্রিমকোর্টে জাতিগত ও বর্ণ ভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে, মৌলিক অধিকার কার্যকর করার জন্য আদালতের সহায়তা চেয়ে আবেদন করা হয়েছিল। রোহিত ভেমুলা এবং পায়েল তাদভির মায়ের দায়ের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ইউজিসিকে হস্তক্ষেপের নির্দেশ দিলেন বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ। আদালত জানিয়েছে, ‘আমরা গুরুতর এই সমস্যা মোকাবিলার করার জন্য শক্তিশালী ব্যবস্থা তৈরি করব। নির্দিষ্ট শাস্তিমূলক ব্যবস্থা যতক্ষণ না তৈরি করা যাচ্ছে, এ নিয়ে থেমে থাকবো না।’ ২০১৬ সাল হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গবেষক রোহিত ভেমুলা, জাতিবৈষম্য ও লাঞ্ছনার শিকার হয়ে আত্মহত্যা করতয়ে বাধ্য হন। তাঁর শেষ চিঠি পড়ে ভেঙেচুরে গেছিল উচ্চশিক্ষার প্রচলিত স্বপ্নিল ধারণাগুলি, একইরকমভাবে ২০১৯ সালে মুম্বাইয়ের টিএন টপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজের একজন মেডিকেল ছাত্রী পায়েল তাদভি আত্মহত্যা করেছিলেন। উভয়েই জাত-ভিত্তিক বৈষম্যের সম্মুখীন হয়েছিলেন। তাঁদের মৃত্যুতে সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে নির্মম সে ঘটনার রেশ ফিকে হয়ে গেছে। তারপরও লাগাতার, লাগাতার চলছে একই ঘটনার পুনরাবৃত্তি।
নিহত মায়েদের পক্ষে আদালতে সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিং বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় ও কলেজগুলি এখনো তাদের ক্যাম্পাসে আত্মহত্যার কারণে মৃত্যুর সম্পূর্ণ তথ্য জমা দিতে পারেনি। আদালত সে নিয়ে চাপ দিক ইউজিসিকে। এছাড়াও শিক্ষা ও কর্মক্ষেত্রে আইন করে জাতি ও বর্ণগত বৈষম্য, যৌন হয়রানি, র্যাগিংয়ের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিবিধান তৈরি করা দরকার। ২০০৪ থেকে ২০২৪ সালের মধ্যে ১১৫ জন আত্মহত্যার ঘটনা ঘটেছে, যার মধ্যে অনেকেই দলিত সম্প্রদায়ের শিক্ষার্থী।’ উত্তরে ইউজিসির আইনজীবী বলেন, তাঁরা সমস্ত দিক বিবেচনা করে প্রতিটা ক্যাম্পাসে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সম্পূর্ণ নতুন নিয়ম তৈরি করেছেন। সেটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়ে তাঁদের আপত্তি বা মতামত চাওয়া হবে। তারপর নয়া নিয়ম লাগু করা যাবে। এরপর বিচারপতি ইউজিসিকে ভৎসনা করে বলেন, ‘এই বিষয়টি ২০১৯ সাল থেকে বিচারাধীন, আপনারা কখন থেকে এ নিয়ে শুরু করেছেন?’ ইউজিসির আইনজীবী বলেন যে তারা ২০২৩ সালে ক্যাম্পাসে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে কাজ শুরু করেছিলেন। বিচারপতি কান্ত বলে, ‘আমরা এখন ২০২৫ সালে আছি। এই ধরণের কাজে এত বেশি সময় নেওয়া উচিত নয়।’
বেঞ্চ উল্লেখ করেছেন, আবেদনকারীরা তাঁদের সন্তানদের হারিয়েছেন। বিষয়ের সংবেদনশীলতা সম্পর্কে তাঁরা সচেতন। ইউজিসির এ ক্ষেত্রে ‘কিছুটা সহানুভূতি’ দেখানোর সময় এসেছে। ইউজিসিকে নতুন নিয়ম লাগুর আগে, আদালতের বিবেচনার জন্য, জমা করবার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, শীর্ষ আদালত কেন্দ্র এবং জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি কাউন্সিল কে এই মামলায় ৪ সপ্তাহের মধ্যে আবেদনের পাল্টা হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতারও সহায়তা চাওয়া হয়েছে। এছাড়াও, কেন্দ্রীয়, রাজ্য, আধা-সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কতগুলি সংশ্লিষ্ট সেল স্থাপন করা হয়েছে, তার তথ্যও জমা দেওয়ার জন্য ৬ সপ্তাহ সময় দিয়েছে। এরপর আট সপ্তাহ পর পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত।
❤ Support Us





