- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ৩, ২০২৫
যাদবপুরের ঘটনার জেরে রাজ্যজুড়ে এসএফআই-য়ের ধর্মঘট ! বিক্ষিপ্ত অশান্তির মাঝে চলছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা
যাদবপুরের ঘটনার এই মুহূর্তে সরগরম বাংলা। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃনমূলপন্থী শিক্ষক সংগঠন ‘ওয়েবকুপা’-র মিটিংয়ে যোগ দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দীর্ঘদিন ধরে বন্ধ, ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে উত্তাল হয়ে ওঠে জেইউ ক্যাম্পাস। শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে চলে বিক্ষোভ। ওঠে ‘চোর চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষে জড়িয়ে পরে তৃণমূল ও বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দেবার অভিযোগ ওঠে। পাল্টা ছাত্রদের বিরুদ্ধে ব্রাত্য বসুকে হেনস্তা ও তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে । এই ঘটনার প্রতিবাদে শনিবার থেকেই রাস্তায় রয়েছে ছাত্ররা। রবিবার শিক্ষামন্ত্রীর গ্রেফতারির দাবিতেএসএফাই ও বামফ্রন্ট সুকান্ত সেতু থেকে যাদবপুর থানা অবধি মিছিল করে। বামেদের মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক ও যাদবপুরের প্রাক্তনি মোহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখ্যোপাধ্যায়ের মতো নেতারা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিগরদের নিয়ে ব্রাত্যর দাপাদাপি, শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে ছাত্রনেতার চাপা পড়ার ঘটনার প্রতিবাদে মিছিলে সামিল হন যাদবপুরের বাম ছাত্ররা। মিছিল শেষে থানার সামনে সভায় পুলিশ-কর্তাদের উদ্দেশে সেলিম বলেছেন, ‘ওঁরা জানেন না যে, উচ্চমাধ্যমিক পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের এক্তিয়ারেই পড়ে না ! ছাত্রেরা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে। মন্ত্রীর গাড়ি না-ধরে ছাত্রদের ভয় দেখাচ্ছেন !’ ধর্মঘট সফল করার পাশাপাশি পরীক্ষার্থীদের সহায়তার জন্য ছাত্রদের পরামর্শ দিয়েছেন সুজন। ছাত্রদের কাছে ধর্মঘট সফল করবার আহ্বান জানিয়েছেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। একইসঙ্গে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। কেপিসি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের সঙ্গে দেখা করেছেন বাম নেতারা। অন্যদিকে, শনিবার যাদবপুরে শিক্ষামন্ত্রীকে হেনস্তার বিরুদ্ধে ‘ধিক্কার মিছিল’ করেছে তৃণমূল, সেখানে উপস্থিত ছিলেন সাংসদ সায়নী ঘোষ, অরূপ বিশ্বাস। ব্রাত্য বসু আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে আইনী লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন। এর মধ্যে ওয়েবকুপার সদস্য দুই শিক্ষক–শিক্ষিকা, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া টিএমসিপি সমর্থক এক ছাত্র, যাদবপুরের শিক্ষাবন্ধু সমিতির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের অভিযোগের ভিত্তিতে বেআইনি জমায়েত, শ্লীলতাহানি, ছিনতাই, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকী খুনের চেষ্টার মতো গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। শনিবার রাতেই এক প্রাক্তনী ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও উপাচার্য ভাস্কর গুপ্তের, ‘খুব বাড়াবাড়ি হলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে বাধ্য হব। তবে এটা আমার একার সিদ্ধান্ত হতে পারে না।’ -এই মন্তব্যের জেরে নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে পড়ুয়াদের মধ্যে।
যাদবপুরের ঘটনার জেরে সোমবার ধর্মঘটের ডাক দিয়েছে এসএফ আই। কলকাতাসহ জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। অনান্য বাম ছাত্র সংগঠগনগুলিও প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সহ কলকাতা ও জেলার কলেজ ইউনিভার্সিটিগুলোতে ধর্মঘটের প্রভাব পড়েছে। ক্যাম্পাসগুলিতে চলছে ছাত্রদের পিকেটিং। জেলাগুলিতেও চলছে ছাত্রদের প্রতিবাদ কর্মসূচী, যা ঘিরে উত্তেজনা ছড়ায় মেদিনীপুর কলেজে। ধর্মঘট সমর্থনকারী পড়ুয়াদের সঙ্গে সংঘর্ষ বাঁধে তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীদের। দুপক্ষেরই বেশ কয়েকজন ছাত্র আহত হন। তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভকারী ছাত্রীদের হেনস্তা ও মারধোর করার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান মেদিনীপুরের অরিরিক্ত পুশিশ সুপার পিনাকি দত্ত। এরপর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েও উত্তেজনা ছড়ায়। বর্ধমানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে এসএফআই নেতা-কর্মীদের। ঘটনাস্থল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বার গেটে সকাল থেকে শুরু হয়েছে ছাত্রসংগঠনের পিকেটিং। পোস্টারে ছেয়ে গেছে পাঁচতারা ক্যাম্পাসের দেওয়াল। বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্রদের আনাগোনা। তেমন কোনো প্রতিবাদ কর্মসূচী এখনো দেখা যায় নি। বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা চলছে, পাশাপাশি চতুর্থ বর্ষের পড়ুয়াদের চাকরির ইন্টারভিউ রয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। পাশেই যাদবপুর বিদ্যাপিঠে চলছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। সব মিলিয়ে পড়ুয়াদের ক্যম্পাসে ঢুকতে বাধা দেওয়া বা কোনোরকম অশান্তির পরিবেশ চাইছে না এসএফাই। পড়ুয়াদের মধ্যেও ধর্মঘট সমর্থন ও প্রতিবাদে সামিল হবার মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রনেতারা তাঁদের কর্মসূচি ইউনিভার্সিটি চত্বরের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের ধর্মঘট সমর্থনকারী পড়ুয়ারা জানিয়েছেন, তাঁরা চাইলে ক্যাম্পাসে বসতে পারেন, বাথরুম ব্যবহার করতে পারেন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো সমস্যার মুখে পড়তে হবে না, বাম ছাত্র সংগঠনের তরফে প্রতিশ্রুতি দেওয়া হলেও, নিশ্চিন্ত হতে পারছেন না পুলিশ প্রশাসন। যাদবপুরের বিশৃঙ্খলা পরবর্তী এই প্রতিবাদ কর্মসূচির জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, সে বিষয়ে রবিবারই সতর্ক করে দেন কলকাতার পুলিশ সুপার মনোজ ভার্মা। তিনি বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রাস্তাঘাটে যাতে কোনও সমস্যার মুখে পড়তে না হয়, তার জন্য সব রকম ব্যবস্থা রাখা হবে। সমস্যায় পড়লেই পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন পরীক্ষার্থীরা। পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে। রাস্তাঘাটে সোমবার সারাদিন প্রচুর পুলিশ থাকবে। রাস্তাঘাট যাতে সচল থাকে, আমরা সেই ব্যবস্থাই করব।’ কলকাতা পুলিশের তরফে একটি হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে— ৯৪৩২৬১০০৩৯। পরীক্ষার্থীরা সমস্যায় পড়লে এই নম্বরে ফোন করলেই সাহায্য পাবেন বলে আশ্বাস দিয়েছেন ভার্মা। অন্যদিকে, রাজ্য রাজনীতিও এ ঘটনায় জবাব-পাল্টা জবাব চলছে। তৃণমূলের তরফে বিজেপি-বাম আঁতাত তত্ত্ব দেওয়া হয়েছিল, সিপিআইএম-কে ভোটের ময়দানে ‘শূন্য’ পাবার খোঁজা দেন কুণাল ঘোষ। বিজেপির তরফেও তৃণমূল-বাম যৌথ পরিকল্পনা করে যাদবপুরের ঘটনা ঘটিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে কার্যত দর্শকের ভূমিকা নিয়েছিলেন তাঁরা। রবিবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের পিঠে চেপেছেন। সেকু–মাকুদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝাপড়া আছে। তথাকথিত সেকুলার মুসলিম লিগ–২ তৃণমূল কংগ্রেস এবং স্বাধীনতা দিবস পালন না করা মাকুদের আমরাই উপড়ে ফেলব। ভোট এলেই দেখবেন, যাদবপুরের এই আন্দোলনকারীরা নো ভোট টু বিজেপির ডাক দিয়ে তৃণমূলের সুবিধা করে দেবে। সব গোপন বোঝাপড়া।’ যাদবপুরের পড়ুয়াদের ‘দেশদ্রোহী, টুকড়ে টুকড়ে গ্যাং’ তকমা দিয়েছেন তিনি। আজ গোলপার্ক থেকে যাদবপুর ৮বি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা। উল্টোদিকে আন্দোলনরত ছাত্রদের প্রশ্ন, ‘আমরা কী চেয়েছিলাম ? শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে, যাতে অবিলম্বে ছাত্রসংসদ নির্বাচন করানো হয়। উনি সে দিকে না গিয়ে, ইচ্ছাকৃতভাবে অশান্তির পরিবেশ তৈরি করলেন, গাড়ি চালিয়ে দিলেন আমাদের বন্ধুর উপর দিয়ে। এর কী জবাব দেবেন নি?’ অবিলম্বে ইউনিয়ন ইলেকশনের ঘোষণা আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেপ্তারির দাবিতে অনড় বিক্ষোভরত ছাত্ররা।
❤ Support Us




