- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৪, ২০২৫
রাজ্য ও জেলাস্তরে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই খুঁজতে হবে সমাধানের পথ, ৩১ মার্চের মধ্যে দিতে হবে রিপোর্ট । নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনারের
দেশের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত বৈঠকের নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার । পাশপাশি, রাজ্য ও জেলাস্তরের বিভিন্ন সমস্যা সমাধানে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষযে ৩১ মার্চের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি ।
গত কয়েকদিন ধরেই ভোটার তালিকায় কারচুপি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছিল তৃণমূল । ভুতুড়ে ভোটার তালিকার সংশোধনের জন্য নির্বাচন কমিশনকে ২৪ ঘন্টার সময়সীমাও বেঁধে দেওয়া হয় । তৃণমূলের পথে দেশের অন্যান্য বিরোধী দল গুলোও ভুয়ো ভোটার তালিকা সংশোধনের দাবি তুলতে থাকেন । এবার নির্বাচন সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে তা সমাধানের জন্য বিভিন্ন রাজ্যের নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিলেন দেশের সদ্য নিযুক্ত নির্বাচন কমিশনার ।
#ECI kickstarts two-day Conference with all State/UT CEOs at IIIDEM New Delhi.
This is first conference since Sh Gyanesh Kumar assumed charge as CEC. In a first, one DEO & ERO from each State/UT who are critical statutory functionaries in electoral process are also participating pic.twitter.com/Tn6G1CJIGK
— Election Commission of India (@ECISVEEP) March 4, 2025
দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে দুদিনের বৈঠকে বসেছেন দেশের মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার । নয়াদিল্লির সেই বৈঠক থেকেই প্রতিটি রাজ্য এবং জেলার নির্বাচন আধিকারীকদের নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন তিনি । এপ্রসঙ্গে তিনি বলেন, ১৯৬১ সালের নির্বাচনী বিধি মেনেই, নিরপেক্ষতার সঙ্গে আগামীতে দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে হবে । এনিয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে ।
নির্বাচন সংক্রান্ত সমস্যার সমাধানে, বিভিন্ন রাজ্যের সব রাজনৈতিক দলগুলির সঙ্গে নিমমিত বৈঠকের পাশাপাশি, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে ৩১ মার্চের মধ্যে সংশ্লিষ্ট আধিকারীকদের রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন তিনি । পাশাপাশি, বুথ লেভেলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের প্রশিক্ষণের ওপরেও গুরুত্ব আরোপ করে তিনি বলেন, কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য এটা জরুরী ।
❤ Support Us







