Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মার্চ ৭, ২০২৫

‌সিরিয়ায় আসাদ–অনুগামীদের সঙ্গে সরকারি বাহিনীর তুমুল সংঘর্ষে নিহত ৭০–র বেশি

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সিরিয়ায় আসাদ–অনুগামীদের সঙ্গে সরকারি বাহিনীর তুমুল সংঘর্ষে নিহত ৭০–র বেশি

মাস তিনেক আগে পালাবদল ঘটেছে সিরিয়ার। প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে ক্ষমতাচ্যুতকে করে সিরিয়ার দল নিয়েছে বিদ্রোহীরা। বাশার আল–আসাদের পতনেরও পরও এখনও অশান্ত মধ্যপ্রাচ্যের এই দেশ। বাশারের অনুগামীদের সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর সংঘর্ষে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশি কিছু মানুষ।
সিরীয় উপকূলে ক্ষমতাচ্যুত বাশার আল–আসাদের বাহিনী, সরকারি প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলার ফলে দুই পক্ষের মধ্যে মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে ৭০ জনের বেশি নিহত হন। বেশ কয়েকজন আহত ও বন্দী হয়েছেন। সিরিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকাটি রাশিয়া–নিয়ন্ত্রিত একটি বিমানঘাঁটির কাছে। ডিসেম্বরে বাশার আল–আসাদের পতনের পর থেকে সিরিয়ার ইসলামপন্থী সরকারের সঙ্গে যুক্ত বাহিনীর ওপর এটি সবচেয়ে বড় হামলা। ঘটনার পর এলাকায় কারফিউ ঘোষণা করা হয়েছে।
সিরিয়াভিত্তিক বার্তা সংস্থা স্টেপ জানিয়েছে, ‘নিহতদের মধ্যে প্রায় সবাই প্রাক্তন সরকারপন্থী যোদ্ধা। তবে অন্য একটা প্রতিবেদনে জানা গেছে, ৪৮ জন নিহত হয়েছে। এর মধ্যে সরকারি বাহিনীর ১৬ জন, আসাদপন্থী ২৮ জন আর ৪ জন বেসামরিক নাগরিক।
ক্ষমতাচ্যূত হলেও সিরিয়ায় বাশার আল–আসাদের প্রভাব এখনও দারুণভাবেই রয়েছে। আলাউইত সম্প্রদায়ের প্রাণকেন্দ্র এবং আসাদ পরিবারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উপকূলীয় এলাকাগুলোতে সংঘর্ষ অব্যাহত রয়েছে। লাতাকিয়া প্রদেশ ছাড়াও বিভিন্ন শহরে সংঘর্ষের ঘটনা ঘটছে। বিপুলসংখ্যক সেনা জাবলেহ শহরের দিকে যাচ্ছে। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার জন্য এই অঞ্চল নিরাপত্তার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি দক্ষিণেও প্রতিরোধের মুখোমুখি হচ্ছেন। সেখানে সাম্প্রতিক দিনগুলোতে দ্রুজ বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে। হোমস ও আলোপ্পো শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, হোমসের আবাসিক এলাকার রাস্তায় প্রচণ্ড গোলা–গুলি চলছে।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আবদুল গনি লাতাকিয়ায় লড়াইরত আসাদের অনুগামীদের সতর্ক করেছেন। তিনি বলেছেন, ‘‌হাজার হাজার মানুষ অস্ত্র সমর্পণ করে পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই আবার পালিয়ে গিয়ে মৃত্যুর পথ বেছে নিচ্ছে। সবাইকে বলছি, অস্ত্র জমা দিন। না হলে চরম পরিণতির মুখোমুখি হতে হবে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!