Advertisement
  • দে । শ
  • মার্চ ৭, ২০২৫

সুন্দরবনের মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগ প্রাণিসম্পদ বিকাশ দফতরের

আরম্ভ ওয়েব ডেস্ক
সুন্দরবনের মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগ প্রাণিসম্পদ বিকাশ দফতরের

মহিলারা যাতে স্বনির্ভর হতে পারেন সেজন্য সুন্দরবনের মহিলাদের স্বনির্ভর করতে সাদা শূকর পালনে উৎসাহ দানে এগিয়ে এল হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতি। সুন্দরবনের দরিদ্র মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে সাদা শূকর পালনের প্রকল্প নিল ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগ।

শুক্রবার, হিঙ্গলগঞ্জের লেবুখালিতে মহিলাদের শূকর পালনের প্রশিক্ষণ দেওয়া হল। সেই সঙ্গে তাঁদের হাতে উন্নত প্রজাতির সাদা শূকর তুলে দেওয়া হয়। এদিন প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশের আধিকারিক ডঃ রবীন্দ্রনাথ কুন্ডু, পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন প্রমুখ। সুন্দরবনে সাদা শূকর পালনে মাধ্যমে সুন্দরবনে প্রান্তিক মানুষদের অর্থনৈতিক হাল ফেরাতে হিঙ্গলগঞ্জের ৭ নম্বর লেবুখালি আদিবাসী পাড়া এলাকায় এদিন প্রাণিসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে সাদা শূকর প্রদান করা হয়। প্রান্তিক পশুপালকরা যাতে আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারে সেজন্য রাজ্য সরকারের এই উদ্যোগ। উপভোক্তাদের শূকর পালনের পদ্ধতি নিয়ে প্রশিক্ষিত করাও হয়েছে।

হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ব্লক প্রাণী সম্পদ বিকাশ দফতরের পক্ষ থেকে নিখরচায় ওই সমস্ত শূকর গুলিকে বড় করার জন্য প্রয়োজনীয় ওষুধ, খাবার তুলে দেওয়া হয়। এমনকী রোগে আক্রান্ত যাতে না হয় সেজন্য সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা ব্যবস্থা আছে সরকারি উদ্যোগেই। এই বিষয়ে প্রাণী সম্পদ বিকাশের আধিকারিক ডঃ রবীন্দ্রনাথ কুন্ডু বলেন, সুন্দরবন এলাকার প্রত্যন্ত গ্রামের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে মহিলারা শূকর পালন করে লাভবান হবে। অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবেন তাঁরা। পাশাপাশি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মদক্ষ সুরজিৎ বর্মন জানান, পিছিয়ে পড়া এলাকার সুন্দরবনের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশে শতাধিক সাদা শূকর, পশুখাদ্য তুলে দেওয়া হয়েছে। এই প্রকল্প সফল হলে এলাকার কাজের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রবনতা কমবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!