- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১০, ২০২৫
মুম্বই আইআইটির সঙ্গে গাঁটছড়া কালনা কলেজের
কর্মসংস্থানের দিশা দেখানো কোর্সের প্রশিক্ষণ কর্মশালা শুরু হল কালনা কলেজে। মুম্বই আইআইটি-র সঙ্গে গাঁটছড়া বেঁধে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই কোর্সটি চলবে ১২ মার্চ পর্যন্ত। এখানে রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে অনলাইন ও অফলাইনে বিভিন্ন বিষয়ের কৃতী অধ্যাপকরা যোগ দিয়েছেন। কালনা কলেজেই ছিলেন ৬১ জন। ‘জব ওরিয়েন্টেড’ কোর্সগুলিতে প্রশিক্ষণপ্রাপ্ত অধ্যাপকরা পরবর্তী সময়ে শিক্ষার্থীদেরকে কর্মসংস্থান সংক্রান্ত বিষয়গুলি প্রশিক্ষণ দিয়ে সমৃদ্ধ করবেন বলে জানালেন কালনা কলেজের অঙ্কের অধ্যাপক তথা এই ৭ দিনের কোর্সের কোঅর্ডিনেটর অভিষেক মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, বেসিক আইডির মতো বিষয়ের সঙ্গে অঙ্ক, রসায়ন, পদার্থবিদ্যা বিষয়গুলির মাধ্যমে কীভাবে কর্মসংস্থানমুখী পঠনপাঠন হতে পারে, অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার প্রভৃতির দিশা দেওয়া হচ্ছে। কালনা কলেজের অধ্যক্ষ তাপস কুমার সামন্ত বললেন, মুম্বই আইআইটির মত দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের নামজাদা প্রশিক্ষিত ফ্যাকাল্টিরা প্রশিক্ষণ দেওয়ায় কালনা কলেজের পড়ুয়ারা খুবই উপকৃত হবে।
❤ Support Us






