- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ১১, ২০২৫
পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক ! দাবি না মানলে বিস্ফোরণের হুমকি বালোচ বিদ্রোহীদের
মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানের বোলান জেলায় জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক করেছেন বালোচ বিদ্রোহীরা। ট্রেনের ৯ টি বগিতে প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার অভিমুখে সেটি যাচ্ছিল, তখনই ট্রেনটিতে হামলা চালানো হয় বলে জানিয়েছেন সে দেশের রেলওয়ে কর্মকর্তারা। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে উদ্ধারকারী দল। পাকিস্তান থেকে বালুচিস্তানের স্বাধীনতা দবি করে আসা বালোচ লিবারেশন আর্মি ঘটনার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তাঁরা জানিয়েছে, ট্রেনের একটি অংশ আপাতত তাঁদের নিয়ন্ত্রণাধীন। কয়েকশ যাত্রীকে পণবন্দী করা হয়েছে। এই ঘটনায় ৬ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। আহত ট্রেনের এক চালক।
বালোচ লিবারেশন আর্মির মুখপাত্র জিয়ান্দ বালোচ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে, পাকিস্তানি বাহিনী যদি কোনো সামরিক অভিযান চালায়, তাহলে যাত্রীদের হত্যা করা হবে। বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হবে গোটা ট্রেন। পাকিস্তানের পুলিশ সূত্রে খবর, বিএলএ-এর বিশেষ ইউনিট এই হাইজ্যাকের পেছনে রয়েছে। মাজিদ ব্রিগেড, এসটিওএস ও ফাতেহ ব্রিগেড যৌথভাবে এ কাজ করেছে । জঙ্গিরা প্রথমে রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটিকে থামিয়ে দেয়, তারপর সেটিতে উঠে পড়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পাকিস্তানের সামরিক কর্তা, পুলিশ, সন্ত্রাসবিরোধী বাহিনী আর ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-এর সক্রিয় কর্মী সহ প্রায় শতাধীক যাত্রীকে আটক করেছে তাঁরা। তবে অপহরনকারী সংগঠনের দাবি, তারা মহিলা, শিশু ও স্থানীয় যাত্রীদের ছেড়ে দিয়েছে। বালুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকায় নিরাপত্তা বাহিনীর বিশাল দল ইতিমধ্যে পৌঁছেছে। পাকিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিনদ জানিয়েছেন, ‘বালুচিস্তান প্রদেশ সরকারের তরফে জরুরি ব্যবস্থা ঘোষণা করেছে। পরিস্থিতি সামলানোর জন্য সমস্ত সংস্থাকে সক্রিয় করা হয়েছে।’ পাকিস্তান সেনার মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থলে আরও ট্রেন পাঠানো হচ্ছে। যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
পাকিস্তানে দশকের পর দশক ধরে বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিদ্রোহ চলছে। জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে বালোচ লিবারেশন আর্মি সবচেয়ে শক্তিশালী সংগঠন। পাকিস্তান সরকার, সেনাবাহিনীর উপর লাগাতার হামলা চালিয়ে আসছে তাঁরা । বিদ্রোহীদের দাবি, তাঁরা বালুচিস্তানের খনিজ সমৃদ্ধ সম্পদের যথাযথ ভাগ পাচ্ছে না, সরকার বালুচিস্তানের প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ অন্যায্যভাবে শোষণ করছে। বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ— মোট ভূখণ্ডের প্রায় ৪৪ শতাংশ জুড়ে রয়েছে, আবার পাকিস্তানের সবচেয়ে কম জনবহুল এলাকা এটি। সেখানে বিশ্বের অন্যতম বৃহত্তম গভীর সমুদ্রবন্দর গোয়াদার রয়েছে, পাকিস্তানের মতে, যা আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্য পথের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত বালুচিস্তান, উত্তরে আফগানিস্তান, পশ্চিমে ইরান, দক্ষিণে আরব সাগর, আর পূর্বে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব ও সিন্ধ প্রদেশের সঙ্গে সীমানা ভাগ করে।
❤ Support Us







