Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ৬, ২০২৫

‘সন্ত্রাসমুক্ত কাশ্মীর গড়ার কাজ অব্যহত থাকবে’, বিশ্বের সর্বোচ্চ রেলসেতু উদ্বোধনে বার্তা প্রাধানমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
‘সন্ত্রাসমুক্ত কাশ্মীর গড়ার কাজ অব্যহত থাকবে’, বিশ্বের সর্বোচ্চ রেলসেতু উদ্বোধনে বার্তা প্রাধানমন্ত্রীর

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা আর ভারতের প্রতিরোধের অনন্য গাথা ‘অপারেশন সিদুর’-এর পর শুক্রবার জম্মু-কাশ্মীরের বরফমাখা মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর আগমনে, সন্তাসের মেঘ ছিঁড়ে একরাশ রোদ্দূর ঝাঁপিয়ে পড়েছিল ভূ-স্বর্গের অলিগলিতে। দেশের প্রশাসনিক প্রধানকে এক ঝলক দেখতে ভিড় জমিয়েছিলে কাশ্মীরি আবাল-বৃদ্ধ আমজনতা। করলেন ‘বিশ্বের সর্বোচ্চ রেলসেতু’ চেনাব ব্রিজ আর কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের শুভারম্ভ করে, এগিয়ে গেলেন তিনি কাটরার জনসভায়। থিকথিকে ভিড়, নতুন উপহারে খুশি মানুষের কোলাহলে বক্তব্য রাখলেন নরেন্দ্র মোদি। পাশে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

তাঁর প্রত্যাশিতভাবেই উঠে এল চন্দ্রভাগা বা চেনাব নদীর উপর ১.৩ কিলোমিটার দীর্ঘ এবং ১,১৭৭.৮২ ফুট উচ্চতায় দাঁড়িয়ে সমুজ্জ্বল রেলসেতুর কথা। ১৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ট্রেন চলাচলের উপযোগী। প্রধানমন্ত্রীর ভাষায়, ‘এই সেতু ভারতের ইচ্ছাশক্তি ও একতার প্রতীক। কাশ্মীরকে সন্ত্রাসবাদের কবল থেকে মুক্ত করতে আমাদের কাজ অব্যাহত থাকবে।’ সেতুর উদ্বোধন করে প্রধানমত্রী মোদি বলেন, ‘ কাশ্মীর এখন ভারতের রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলো। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত রেলপথে যাওয়া যাবে।’ আরো বলেন, ‘এখন কাশ্মীরের পর্যটকরা আইফেল টাওয়ার দেখতে প্যারিসের বদলে চেনাব সেতু দেখতে আসবেন।’ কাশ্মীরের জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা পাকিস্তান এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত বার্তা দিয়েছেন। আমাদের সরকার কাশ্মীরের উন্নয়ন বন্ধ হতে দেবে না।’

বিশ্বের সর্বোচ্চ রেলসেতু উদ্বোধন করার পর, পাকিস্তানকে কড়া বার্তা শোনালেন তিনি। পহেলগাঁও জঙ্গি হামলার প্রসঙ্গে বললেন, ‘পাকিস্তান কাশ্মীরের পর্যটন শিল্পে আঘাত করতে চেয়েছিল, যাতে সাধারণ মানুষ রোজগার হারায়। কিওন্তু কাশ্মীরের যুবসমাজ এখন সন্ত্রাসবাদী শক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। তারা প্রতিটি বাধাকে মোকাবিলা করতে প্রস্তুত।’ পাকিস্তানকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যতবার ‘অপারেশন সিঁদুর’ নাম শোনা যাবে, পাকিস্তান তার পরিণতির কথা মনে করবে। ভারত কখনো ভাবেনি যে পাকিস্তানের মদত দেওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে এমন তীব্র প্রতিক্রিয়া দেখাবে।’ তিনি যোগ করেন, ‘আমরা কাশ্মীরকে সন্ত্রাসবাদ মুক্ত করার জন্য কাজ করছি এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ এদিন, পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত সহিস আদিল আহমেদ শাহের অদম্য সাহসিকতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী । কাশ্মীরের উন্নয়ন পরিকল্পনার অগ্রগতিতে উঠে এসেছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ভূমিকা। এই প্রকল্পের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, মোদি সে কাজ পূর্ণতা দিচ্ছেন বলে মন্তব্য করেন।

এদিন, মোদী কাশ্মীর সফরে ৪৬ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করেছেন, যার মধ্যে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন অন্যতম। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত নতুন বন্দে ভারত এক্সপ্রেসে ৩ ঘণ্টার মধ্যে পৌঁছানো যাবে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কাশ্মীরের মানুষের স্বপ্ন পূরণ করেছি এবং এক নতুন দিগন্তের সূচনা হয়েছে।’ পূর্ববর্তী কংগ্রেস সরকারকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘যতটা ভালো কাজ বাকি ছিল, তা আমার সরকারের সময়েই শেষ হয়েছে।’ নতুন এই সেতু ও অন্যান্য প্রকল্পের মাধ্যমে কাশ্মীর এখন নতুন গতিতে এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।ঐতিহাসিক এ উদ্বোধনের মাধ্যমে কাশ্মীরের উন্নয়ন ও সংহতির এক নতুন অধ্যায় শুরু হলো, কেবল ভৌগলিক নয়, ভারতের শক্তি ও একতার প্রতীক হয়ে থাকবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!