Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ৮, ২০২৫

বাংলা বিদ্বেষ, প্রতিবাদে গুচ্ছ কর্মসূচি

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলা বিদ্বেষ, প্রতিবাদে গুচ্ছ কর্মসূচি

বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি কেন্দ্রের বিজেপি সরকার ও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যগুলি যেভাবে আক্রমণ নামিয়ে আনছে তার বিরুদ্ধে গর্জে উঠল জামালপুর ব্লক তৃণমূল। এর আগে প্রতিবাদ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের প্রতিটি ব্লকের প্রতিটি অঞ্চলে চলছে তৃণমূলের প্রতিবাদ সভা ও প্রতিবাদ মিছিল। তার অঙ্গ হিসেবে জামালপুর ব্লকের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষা ,বাঙালিদের উপর অত্যাচার ও ১০০ দিনের কাজের বকেয়া টাকা জোর করে আটকে রাখার প্রতিবাদে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হল।

আঝাপুর অঞ্চল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। মসাগ্রাম স্টেশন বাজারে সেই মিছিল শেষ হয়। সেখানে একটি পথসভা হয়। মিছিলে পা মেলান তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান, অঞ্চল সভাপতি প্রতাপ রক্ষিত, অঞ্চল শ্রমিক সংগঠনের সভাপতি সুদীপ মজুমদার, মহিলা নেত্রী ঝর্না বেগমরা। আবুজহাটি ১নং অঞ্চলে একটি প্রতিবাদ মিছিল করে পথসভা হয় আবুজহাটি গ্রামে। প্রত্যেক বক্তা বাংলা ও বাঙালিদের উপর অন্যায়, অত্যাচার ও বঞ্চনার তীব্র প্রতিবাদ জানান। মেহমুদের কথায়, ‘এভাবে মমতা ব্যানার্জিকে আটকানো যাবে না।’ জৌগ্রাম অঞ্চলের উদয়পুর মোড়ে একটি পথসভাতেও বাংলা ও বাঙালি বিদ্বেষের প্রতিবাদে গর্জে ওঠেন মেহেমুদ। পারাতল ১নং অঞ্চলে মোহিন্দরে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি। বলেন, ‘বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর যে অত্যাচার করা হচ্ছে ও বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলতেই থাকবে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!