- দে । শ
- মে ১৬, ২০২২
বুদ্ধ-পূর্ণিমায় প্রবল জলোচ্ছ্বাস দিঘায়, পর্যটকরা ঝুঁকি নিয়ে জলকেলিতে ব্যস্ত ।
প্রবল জলোচ্ছ্বাস দিঘায়, ঝুঁকি নিয়েই সমুদ্রস্নানে নামলেন পর্যটকরা । সোমবার বুদ্ধি পূর্ণিমায় প্রবল জলোচ্ছ্বাস দেখা গেল দিঘার সমুদ্রে। গত বছরও এই তিথিতে উপকূলের জেলায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল সমগ্র পর্যটন এলাকা। দিন কয়েক আগে অশনির আতঙ্কে ভুগছিল সৈকত শহর। তবে ঘূর্ণিঝড়ের তকমা হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছিল সেটি। বিপদ এড়াতে পূর্ব প্রস্তুতি নিয়েছিল প্রশাসন । বর্তমানে সেই নিষেধাজ্ঞা উঠে গেছে। তাই পর্যটকরা আবার ভ্রমণমুখী । সমুদ্রের পাড়ে বসে গা ভেজাল ভ্রমণপিপাসু মানুষ । যদিও এই পরিবেশ নিয়ে সতর্ক পুলিস, মৎসজীবী সকলেই ।
❤ Support Us





