- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১, ২০২৫
অন্ধ্রপ্রদেশের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৯ দর্শনার্থীর, গুরুতর আহত বহু
অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের কাশিবুগ্গায় পদপিষ্ট হয়ে মৃত্যু ৯ জনের । শনিবার কার্তিক একদশী উপলক্ষে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ছিল দর্শনার্থীদের ভিড় । অনিয়ন্ত্রিত ভিড়েই ঘটে গেল বড়ো দুর্ঘটনা । মন্দির কমপ্লেক্সের গেটের কাছে হঠাৎ করেই শুরু হয় হুরোহুরি, পদপিষ্ট হন অনেকে ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মন্দির চত্বরে নিরাপত্তার গাফিলতিতেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা । দর্শনার্থীদের মধ্যে মহিলারাই সংখ্যায় ছিলেন বেশি । এখনো পর্যন্ত ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৯ দর্শনার্থীর । গুরুতর আহত আরো বেশ কিছুজন । স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে । হাসপাতাল সূত্রে খবর বাড়তে পারে হতাহতের সংখ্যা । মন্দির চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আহত এবং নিহতদের দেহ । ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে । ঘটনাস্থলে পৌঁছে গেছে পুলিশ ।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন । মন্দির চত্বরে আহতদের সহায়তায় সরকারি আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি । নাইডু মন্ত্রীসভার সদস্য, তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশও পদপিষ্টের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন । আর্তদের সহায়তায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ।
❤ Support Us






