Advertisement
  • দিন-দুনিয়া প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ৪, ২০২২

অভিযোগ, উজবেকিস্তানে জ্যান্ত অবস্থায় কবরস্থ আফগান নাগরিক ! সীমান্তে লড়াই দুদেশের রক্ষীবাহিনীর।

আভ্যন্তরীণ সঙ্কটে ধুঁকছে আফগানিস্তান । গণরোষ অবরুদ্ধ । দ্রব্যমূল্যে আগুন। আমদানি-রপ্তানি প্রায় বন্ধ ।  

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিযোগ, উজবেকিস্তানে জ্যান্ত অবস্থায় কবরস্থ আফগান নাগরিক ! সীমান্তে লড়াই দুদেশের রক্ষীবাহিনীর।

উজবেকিস্তানের সীমান্তরক্ষীদের সঙ্গে সঙ্ঘর্ষে  জড়াল পড়ল তালিবান । দিনকয়েক আগে পাকিস্তানি সেনার সঙ্গেও সংঘাত হয় তাদের।  আভ্যন্তরীন পরিস্থিতি থেকে চোখ সরাতেই কি এ ধরনের লড়াই বাঁধাচ্ছে তালিবান সেনারা ? দেশের ভেতরে টালমাটাল অবস্থা। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। বেকারের সংখ্যা ক্রমবর্ধমান। আমদানি-রপ্তানি প্রায় বন্ধ। যখন-তখন যেখানে-সেখানে বিস্ফোরন ঘটাচ্ছে রহস্যময় সন্ত্রাসবাদীরা। এরকম পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলির সীমান্তে সঙ্ঘর্ষে জড়িয়ে পড়া ঘরোয়া সমস্যাকে বাড়িয়ে তুলছে।

আফগান সংবাদমাধ্যম খামার খবর, সোমবার উজবেক সেনাদের সঙ্গে লড়াই বাঁধে  তালিবানরক্ষীদের। সীমান্ত অতিক্রম করে নাকি উজবেকিস্তানে ঢুকে পড়েছিলেন  একজন আফগান নাগরিক । তাঁকে পাকড়াও করে জ্যান্ত অবস্থায় কবরস্থ করেছে উজবেক বর্ডার পুলিশের জওয়ানরা।  খবরটি স্বীকার করে জাজওয়ান প্রদেশের তথ্য-সংস্কৃতি বিভাগের প্রধান  হিলাল বালখি বলেছেন, অনুপ্রবেশের অভিযোগ তুলে আফগান নাগরিককে জীবন্তে সমাধি দিয়িছে উজবেক বাহিনী ।

উজবেকিস্তানের সঙ্গে তালিবান সরকারের সম্পর্ক ভালো নয় । আগে যে আফগান সরকার ছিল, তাদের বহু সমর্থককে আশ্রয় দিয়েছে প্রতিবেশি দেশটি । অসংখ্য নাগরিক ভয়ে আফগানিস্থান ছেড়ে পালিয়ে যাওয়ার মুহূর্তে সীমান্ত খুলে দিয়েছিল মধ্য এশিয়ার কয়েকটি মুলুক ।  উজবেকিস্তানও এসব মুলুকের অন্যতম। উজবেক সরকার সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে লড়ছে । আফগানিস্তানে তালিবানি উত্থান তাদের রাজনৈতিক অস্থিত্বে নতুন সঙ্কট ডেকে এনেছে । আশঙ্কা, সন্ত্রাসবাদীরা উজবেকিস্তানে তাদের ভিতকে বাড়িয়ে তুলবে। এসব কারণেই উজবেক সরকার আফগানিস্তানের তালিবানি সরকারকে বাঁকা চোখে দেখছে। তালিবানের পাশে বিশ্বের জনমত নেই। ভেতরেও ক্রোধ অবরুদ্ধ । এরকম সরকারের অস্থিত্ব দীর্ঘদিন টিকিয়ে রাখা মুশকিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!