Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৫, ২০২৬

‘মোদি–মমতা মুদ্রার এপিঠ-ওপিঠ, কংগ্রেসই আসল প্রতিপক্ষ’ : বাংলার ভোট প্রচারে এসে তোপ রাহুল গান্ধির

আরম্ভ ওয়েব ডেস্ক
‘মোদি–মমতা মুদ্রার এপিঠ-ওপিঠ, কংগ্রেসই আসল প্রতিপক্ষ’ : বাংলার ভোট প্রচারে এসে তোপ রাহুল গান্ধির

বাংলায় দ্বিতীয় দফার ভোট প্রচারে এসে তিনটি সভা করের, এর মধ্যে শ্রীরামপুর, মেটিয়াবুরুজের সভা থেকে একই বন্ধনীতে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেলে কড়া সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনটি সভা থেকেই লোকসভার বিরোধী দলনেতা রীতিমতো চড়া স্বরে মোদি-মমতার সমালোচনা করেন। বলেন, মোদি জানেন দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাঁকে অপসারিত করতে পারবে না, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসের পেছনে, আমার পেছনে লেগে আছেন। পাশাপাশি বামেদেরও সমালোচনা করেন।

রাহুল গান্ধি এদিন বলেন, ‘মমতাজির দল মোদিজিকে দেশে হারাতে পারবে না। মোদিজি জানেন। তিনি জানেন, কংগ্রেসের থেকেই তাঁর ঝুঁকি। কংগ্রেসকে জয়ী করুন। আমরা চাই, আরও এক বার দেশকে পথ দেখাক বাংলা। আমি চাই বাংলার মানুষ কংগ্রেসকে ক্ষমতায় আনুক, তাহলেই রাজ্যের বেকারত্ব ঘুঁচে যাবে। এখানে কংগ্রেসের সরকার আনুন।’ এরপর রাহুলের প্রশ্ন,’ আমার বিরুদ্ধে ৩৬টি মামলা, ৫৫ ঘণ্টা জেরা করেছে, মমতাজির বিরুদ্ধে কেন একটাও করেননি মোদিজি?’ এভাবেই প্রশ্নের পর প্রশ্ন করে রাহুল গান্ধি শনিবার বাংলায় এসে জনসভা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক তোপ দাগলেন।

শনিবার রাজ্যে তিনটি সভা করেন রাহুল গান্ধি। তার মধ্যে প্রথম সভা ছিল শ্রীরামপুরে। সেখানে তিনি একযোগে বিজেপি এবং তৃণমূলকে আক্রমণ করেন। লোকসভার বিরোধী দলনেতার প্রশ্ন, ‘মমতাজির বিরুদ্ধে কেন মামলা করেন না মোদিজি? আসলে বাংলায় মমতা মোদিজিকে রাস্তা তৈরি করে দিয়েছেন। ৫ লক্ষ কর্মসংস্থানের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তা করেছেন?  বিজেপিকে রাজ্যে জায়গা করে দিয়েছেন আর আমাদের কর্মীরা আদোলন করলে আমাদের কর্মীদের মারছেন! আসলে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি কাজ করতেন তাহলে রাজ্যে বিজেপি আসতে পারত না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বালি, কয়লা, চাকরি,চিটফান্ড, সারদা,রোজ ভ্যালি নিয়ে দুর্নীতি করেছেন। রাজ্যে শিল্প ধ্বংস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর দেশে নরেন্দ্র মোদি।’

এদিন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতেও প্রধানমন্ত্রীকে নিশানা করেন রাহুল গান্ধি। বলেন, ‘মোদি হলেন ডোনাল্ড ট্রাম্পের হাতের পুতুল। ট্রাম্প যা বলেন মোদি তাই করেন। আমি এই নিয়ে সংসদে মোদিকে প্রশ্ন করলে তিনি পালিয়ে গেছেন।’ মোদির সঙ্গে আদানির আঁতাত নিয়ে রাহুল কটাক্ষ করে বলেন, ‘নরেন্দ্র মোদি আর গৌতম আদানি এক হয়ে গেছে। ওদের সংস্থার নাম আদানি না  বলে বলা উচিত মোদানি। মোদি আদানির হাতে দেশটাকে বেচে দিয়েছেন। সমুদ্র বন্দর, বিমান বন্দর সব, সব আদানিকে দিয়ে দিয়েছেন মোদি।’

রাহুল বলেন,  ‘বিজেপির বিরুদ্ধে লড়াই করে কংগ্রেস। তাই মোদিজি আমার ঘর ছিনিয়ে নিয়েছে। আমি জামিনে রয়েছি। আমার লোকসভার সদস্যপদ ছিনিয়ে নিয়েছে। আমার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। কখনো ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, বিহারে গেলেও ১০-১৫ দিন অন্তর মামলায় হাজিরা দিতে হয়। আমায় ৫৫ ঘণ্টা ধরে জেরা করেছে। টানা পাঁচ দিন। মমতাজির উপরে কোনো আক্রমণ হয় না। কেন? কারণ, তিনি বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করেন না। শুধু কংগ্রেসই নীতির ভিত্তিতে লড়াই করে। ২৪ ঘণ্টা মোদিজি কংগ্রেস, রাহুল, খড়্গেজিকে আক্রমণ করেন। শুধু ভোটের সময়ে এসে মোদিজি মমতাকে কটাক্ষ করেন। নির্বাচন শেষ হলে তিনি আর মমতাজিকে নিয়ে কিছু বলবেন না। কারণ, তিনি জানেন, ভারতে একটি শক্তিই বিজেপি, সঙ্ঘের বিরুদ্ধে লড়াই করে। ওই শক্তি হল কংগ্রেস। এখানে কংগ্রেসকে মজবুত করুন। ভোট দিন। আমাদের বিধানসভায় পাঠান।’

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!