- দে । শ বৈষয়িক
- ডিসেম্বর ১৬, ২০২৫
শিল্প ও সমাজ গঠনে যুগান্তকারী অবদান, ‘বার্কলেজ হুরুন ইন্ডিয়া অ্যাওয়ার্ড’-এ সম্মানিত পতাকা গোষ্ঠী
পশ্চিমবঙ্গের পারিবারিক ব্যবসার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় চিহ্নিত হলো, ১১ ডিসেম্বর দিল্লির ওবেরয় হোটেলে । ঐতিহ্যবাহী ‘বার্কলেজ প্রাইভেট ক্লায়েন্টস হুরুন এক্সিলেন্স ইন ফ্যামিলি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৫’-এ সম্মানিত হলেন ‘পতাকা গ্রুপ’-এর প্রধান মোস্তাক হোসেন। বার্কলেজ প্রাইভেট ক্লায়েন্টস ইন্ডিয়া, সোথেবিজ ইন্টারন্যাশনাল রিয়েলটি, কাতার এক্সিকিউটিভ, মার্সিডিজ-বেঞ্জ ইন্ডিয়া এবং ফ্যানাটিক স্পোর্টস-এর যৌথ আয়োজনে দেশের ৫০টি প্রভাবশালী পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল।
ভারতের অর্থনীতিতে পারিবারিক ব্যবসার ভূমিকা বহুপ্রশংসিত। শুধুমাত্র মুনাফা নয়, সমাজে প্রভাব, কর্মসংস্থান, গ্রামীণ উন্নয়ন এবং সামাজিক কল্যাণ, এসব ক্ষেত্রেও এই পরিবারগুলোর অবদান অপরিসীম। ‘পতাকা’ গ্রুপের চেয়ারম্যান মোস্তাক হোসেন বাংলায় এর উজ্জ্বল দৃষ্টান্ত ছড়িয়ে দিয়েছেন। তাঁর নেতৃত্বে সংস্থায় ২ লক্ষ কর্মী, ১ কোটি গ্রাহক এবং ২ কোটি পরিবারের কল্যাণমূলক কর্মকাণ্ডে সংযুক্ত। একটি ব্যবসা প্রতিষ্ঠান শুধু অর্থ উৎপাদনের জন্য নয়, সমাজ ও মানুষের জীবনমান উন্নয়নের জন্য কতখানি যত্নশীল হতে পারে।
এদিন বার্কলেজের মঞ্চে পুরস্কার গ্রহণ করেন মোস্তাক হোসেন-এর জ্যেষ্ঠ পুত্র, ‘পতাকা’ গ্রুপের ডিরেক্টর সারিফ হোসেন । তিনি বলেন, ‘সংস্থার পুরধার হয়ে এই পুরস্কার গ্রহণ করা এক বিশাল সম্মান। আমাদের ব্যবসা শুধুমাত্র লভ্যাংশের জন্য নয়, এটি সমাজ ও অর্থনীতির ইকোসিস্টেমকে প্রভাবিত করে। গণকল্যাণের মাধ্যমে জাতি গঠনই আমাদের মূল মন্ত্র।’ সারিফ হোসেন বলেছেন, ‘উত্তরাধিকার নির্মাণ কেবল শুরু; প্রজন্মের পর প্রজন্ম ধরে তা টিকিয়ে রাখে সত্যিকারের তত্ত্বাবধান। এই ধারাবাহিকতা ও স্থিতিশীলতা ভারতীয় পারিবারিক ব্যবসার স্থায়িত্ব নিশ্চিত করবে।’
বার্কলেজ আয়োজিত অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল, উত্তরাধিকারভিত্তিক ব্যবসায়ীদের সংলাপ। এখানে কেবল ব্যবসা পরিচালনা নয়, প্রতিষ্ঠান তৈরি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। দেশের আইকনিক পারিবারিক উদ্যোক্তারা ভাগ করে নেন কীভাবে তাদের প্রতিষ্ঠান সময়ের পরীক্ষায় টিকে আছে, এবং কীভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে নেতৃত্বের উত্তরাধিকার নিশ্চিত করা যায়। নেতৃত্ব, উদ্ভাবন এবং স্থায়ী প্রভাবের জন্য মোস্তাক হোসেন পরিবার, অবিনাশ গুপ্তা ও পরিবার, চন্দ্র পরিবার এবং ভাটিয়া পরিবারকে জড়িয়ে ধরে আরো আলোকময়, আরো দ্যুতিময় হয়ে ওঠে অনুষ্ঠান মঞ্চ।
❤ Support Us





