Advertisement
  • এই মুহূর্তে বৈষয়িক
  • ডিসেম্বর ২২, ২০২৫

মুক্ত বাণিজ্যে সহমত দুই দেশ, আগামী অর্থবর্ষেই চুক্তিতে স্বাক্ষর করবে ভারত-নিউজিল্যান্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
মুক্ত বাণিজ্যে সহমত দুই দেশ, আগামী অর্থবর্ষেই চুক্তিতে স্বাক্ষর করবে ভারত-নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডে শুল্ক মুকুব বাণিজ্যের সুযোগ । দীর্ঘ নয় মাসের আলোচনার পর মুক্ত চুক্তি বাণিজ্যে রাজি দুই দেশ । আগামী অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই স্বাক্ষরিত হবে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট । এবিষয়ে আজ নয়াদিল্লিতে, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পিযূষ গোয়েল সাংবাদিকদের জানিয়েছেন, ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের আর্থিক গতিবিধি আরও বৃদ্ধি করবে । দেশের সবপ্রান্তের কৃষক, শিল্পোদ্যোগী, মহিলা-পড়ুয়াদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এই চুক্তি। লাভবান হবে দেশের পর্যটন শিল্প, গবেষণা ও শিক্ষাক্ষেত্র । বাড়বে নিউজিল্যান্ডে ভারতীয় স্কিল্ড কর্মীদের কাজের বাজার ।

নিরন্তর দ্বিপাক্ষিক আলোচনার পরে দুই দেশ সম্মত হয়েছে এই মর্মে যে, সমস্ত রফতানিজাত ভারতীয় পণ্য হবে নিঃশুল্ক । বস্ত্র, ইঞ্জিনিয়ারিং পণ্য, চর্মজাত দ্রব্য এবং সামুদ্রিক পণ্যের ক্ষেত্রে নতুন বাজারের সুযোগ বাড়বে । অন্যদিকে নিউজিল্যান্ড থেকে আমাদানি করা ডেয়ারি পণ্য, ফল, ওয়াইন, উলজাত দ্রব্যেও ছাড় দেবে ভারত । তবে ফুল সহ কিছু কিছু পণ্যের ক্ষেত্রে লাগু থাকবে কিছু শুল্ক । ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে যে দুই দেশ সহমতে এসেছে । নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, মোদি এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের দীর্ঘ টেলিফোনিক আলোচনার পরই চূড়ান্ত হয়েছে বিষয়টি । চলতি বছরের মার্চ থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক পরিসর বাড়ানোর লক্ষ্যে আলোচনা চলছিল । এরপর দুই দেশের বাণিজ্য দফতর পাঁচ দফায় অলোচনায় বসেছে, তারপরই সহমতে পৌঁছায় দুই দেশ । কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রে নিউজিল্যান্ড বিশ্বের প্রথমসারির দেশ । ভারত-প্রশান্তসাগরীয় উপকূলের বৃহত পরিসরে তারা বাণিজ্য বিস্তারে আগ্রহী । আগামী ১৫ বছরে প্রায় ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেশ করেছে নয়াদিল্লির কাছে । অন্যদিকে ভারতের রফতানি শিল্পও লাভবান হবে বলে অভিমত কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রকের ।

ট্রাম্প প্রশাসনের নয়া শুল্কনীতিতে বিশ্ববাজর জুড়ে অস্থিরতা, বিশ্বের প্রতিটা দেশই এখন বিকল্প বাজার খোঁজায় মনযোগী, সেই অবস্থায় ভারত-নিউজিল্যান্ডের মুক্ত বাণিজ্যের চুক্তি শক্তিশালী করবে দুই দেশের অর্থনীতি, এনিয়ে আশাবাদি দুই দেশ । গত পাঁচ বছরে, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৯ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি । কিছু কৃষিজাত পণ্যকে এই বাণিজ্যচুক্তির আওতার বাইরে রেখেছে নয়াদিল্লি, একইভাবে উভয়মুখি বাণিজ্যের পরিসর যদি ফলপ্রসু না হয়, তবে চুক্তি বাতিলের শর্তও রাখা হয়েছে এগ্রিমেন্টে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!