Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৩, ২০২৬

আইএসএফের প্রথম প্রার্থী তালিকায় চমক । ভাঙড়ে মুখোমুখি নওশাদ-শওকত, ক্যানিং পূর্বে প্রার্থী আরাবুল

আরম্ভ ওয়েব ডেস্ক
আইএসএফের প্রথম প্রার্থী তালিকায় চমক । ভাঙড়ে মুখোমুখি নওশাদ-শওকত, ক্যানিং পূর্বে প্রার্থী আরাবুল

ইদের পর প্রথম প্রার্থী তালিকা প্রকাশের কথা আগেই জানিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। সেই ঘোষণা মতোই সোমবার প্রাথমিকভাবে ২৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম প্রকাশ করল আইএসএফ (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট)। যদিও বামফ্রন্টের সঙ্গে মোট ২৯টি আসনে সমঝোতার কথা বলা হয়েছিল, এদিন সব আসনের তালিকা প্রকাশ করা হয়নি। মালদহের একটি আসনের প্রার্থী ঘোষণা হলেও মুর্শিদাবাদের তালিকা এখনও প্রকাশ পায়নি।

এবারের তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে আরাবুল ইসলামের নাম। সদ্য তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেওয়া আরাবুল ইসলামকে প্রার্থী করা হয়েছে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে, যে কেন্দ্রের বর্তমান বিধায়ক শওকত মোল্লা। উল্লেখ্য, ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ভাঙড় কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি।

অন্যদিকে, ভাঙড় কেন্দ্র ঘিরেও ছিল জোর জল্পনা। তৃণমূল এই কেন্দ্রে শওকত মোল্লাকে প্রার্থী করায় প্রশ্ন উঠেছিল, নওশাদ সিদ্দিকী কি নিজের ‘গড়’ থেকে সরে দাঁড়াবেন? সেই জল্পনায় ইতি টেনে আইএসএফ জানিয়ে দিয়েছে, ভাঙড় থেকেই আবার প্রার্থী হচ্ছেন নওশাদ শওকতের বিরুদ্ধে লড়বেন। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই বাম-আইএসএফ জোটের একমাত্র জয় এসেছিল।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে লড়ে আসছেন শওকত মোল্লা। তবে এবার তাঁকে ভাঙড়ে পাঠিয়েছে তৃণমূল।

এছাড়াও, আইএসএফ আগে জানিয়েছিল যে বামফ্রন্ট প্রার্থী দিলেও নন্দীগ্রাম, মুরারই, পাঁশকুড়া (পশ্চিম) এবং ভগবানগোলায় তারা নিজেদের প্রার্থী দিতে আগ্রহী। সেই অনুযায়ী এদিনের তালিকায় নন্দীগ্রাম থেকে প্রার্থী করা হয়েছে শিক্ষক মওলানা মহঃ শবে মিরাজ খানকে। পাঁশকুড়া পশ্চিম থেকে প্রার্থী হয়েছেন আফজল আলু শাহ এবং মুরারই থেকে হজরত আলি (সওদাগর)।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!