Advertisement
  • দে । শ
  • মার্চ ২৪, ২০২৬

সুষ্ঠু ভোট করতে শুরু প্রশাসনিক তৎপরতা পূর্ব বর্ধমানে

কালনায় পদ্ম প্রার্থী ঘিরে বাড়ছে ক্ষোভ

আরম্ভ ওয়েব ডেস্ক
সুষ্ঠু ভোট করতে শুরু প্রশাসনিক তৎপরতা পূর্ব বর্ধমানে

বিধানসভা নির্বাচনে নির্ভয়ে ভোটদানের আশ্বাস নিয়ে মাঠে নামল কালনার পুলিশ-প্রশাসন। কালনা ২নং ব্লকের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের আশ্বস্ত করলেন কালনার মহকুমাশাসক তথা নির্বাচন আধিকারিক অহিনসা জৈন। এলাকার মানুষ যাতে ভয় ছাড়া স্বাধীনভাবে নিজের মতামত পোষণ করতে পারেন, তার জন্য প্রশাসন সাধারণ মানুষের পাশে আছে বলে বার্তা দিলেন তিনি। মহাকুমাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন প্রশাসন ও পুলিশের অন্যান্য আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও শতপটি চেক পোস্টে নাকা চেকিংও পরিদর্শন করেন মহকুমাশাসক।

ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার বুথের বাইরেও ওয়েবক্যামের মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে। রেকর্ডিংয়েরও ব্যবস্থা থাকবে। এতে বুথের বাইরে কোনোরকম গণ্ডগোল, ভোটারদের ভয় দেখানো, বহিরাগতদের হামলা বা অশান্তি, ভোটারদের উপর প্রভাব খাটানো এড়ানো যাবে। পূর্ব বর্ধমান জেলাজুড়ে ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে চালনার জন্য ৫৭টি ফ্লাইং স্কোয়াড টিম, ৫৪টি স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম গঠিত হয়েছে। দলগুলিতে পুলিশের পাশাপাশি ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন। জেলা ও রাজ্যের সীমান্ত এলাকাগুলিতে রোজ রাতেই নাকা চেকিং শুরু হয়ে গিয়েছে।

কালনার বিজেপি প্রার্থীকে নিয়ে দলের অন্দরে বিদ্রোহ, অশান্তি কিছুতেই থামছে না। প্রার্থী ঘোষণার পরই প্রার্থী বদলের দাবিতে কালনার বৈদ্যপুর মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা। এরপর একই দাবিতে জেলার দলীয় কার্যালয়ে তালা ঝোলানোর ঘটনা ঘটে। এবার প্রার্থী প্রচারে নামতেই ‘গো ব্যাক’, ‘দূর হঠো’ শ্লোগান দেওয়ার পাশাপাশি পগারপার করে দিলেন বিজেপিরই একদল কর্মী-সমর্থক। কর্মীদের ক্ষোভের আঁচ থেকে পরিত্রাণ পেতে কোনোরকমে গাড়িতে উঠে এলাকা ছাড়েন পদ্মপ্রার্থী সিদ্ধার্থ মজুমদার। ‘দলবদলু, বহিরাগত বিজেপি প্রার্থীকে কোনওভাবেই তারা মানছেন না, মানবেন না’ বলে ফের ক্ষোভ-বিক্ষোভে শামিল হন স্থানীয় বিজেপির নেতা-কর্মীরা। তবে বিষয়টি নিয়ে জেলা বিজেপি নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছে।

উল্লেখ্য, কালনা বিধানসভার বিজেপি প্রার্থী হিসাবে সিদ্ধার্থ মজুমদারের নাম ঘোষণার পর থেকেই দলের অন্দরে চরম অশান্তি দানা বাঁধে। যতদিন যাচ্ছে ক্ষোভ আরও জোরাল হচ্ছে। অবশ্য আগে থেকেই কালনায় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীকোন্দল বহুবার প্রকাশ্যে এসেছে। এবারে মূল দাবি ‘ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে’। বিজেপির জেলা কমিটির সদস্য সৌরভ রায় বলেন, ‘আমরা ঠিক করেছি বহিরাগত প্রার্থীর হয়ে কেউই ভোট প্রচারে নামব না। কালনা বিধানসভা এলাকার যেকোনও কার্যকর্তাকে প্রার্থী করা হোক।’ জানালেন, ‘দাবি জেলা ও রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!