Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৭, ২০২৬

আর জি কর আন্দোলনের নেতাদের স্বস্তি! হাই কোর্টে খারিজ দেবাশিস-আসফাকুল্লার বদলির নির্দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
আর জি কর আন্দোলনের নেতাদের স্বস্তি! হাই কোর্টে খারিজ দেবাশিস-আসফাকুল্লার বদলির নির্দেশ

কলকাতা হাই কোর্টের গুরুত্বপূর্ণ রায়ে স্বস্তি পেলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়া। শুক্রবার বিচারপতি ঋতব্রতকুমার মিত্র তাঁদের বদলির নির্দেশ বাতিল করেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, রাজ্য স্বাস্থ্যদপ্তরের এ সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ এবং স্বাস্থ্য-শিক্ষা দপ্তরের নির্ধারিত এসওপি-র বিরোধী ছিল, তাই এই বদলির নির্দেশ খারিজ করা হয়েছে।

এর আগে একই ধরনের ঘটনায় চিকিৎসক অনিকেত মাহাতোর বদলির নির্দেশও হাই কোর্ট বাতিল করেছিল। দেবাশিস, আসফাকুল্লা এবং অনিকেত— তিনজনই কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া এক তরুণী চিকিৎসককে যৌন নির্যাতন করে খুনের ঘটনার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের সক্রিয় মুখ ছিলেন। ওই নারকীয় ঘটনার পর জুনিয়র চিকিৎসকদের একাংশ আন্দোলনে সামিল হন, দেবাশিস, আসফাকুল্লা ও অনিকেত সেই আন্দোলনের অগ্রভাগে ছিলেন। ওই মামলায় সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দেন। কিন্তু তারই মধ্যে গত বছরের জুন মাসে এই তিন চিকিৎসককে হঠাৎ করে জেলার বিভিন্ন হাসপাতালে বদলি করার নির্দেশ দেয় স্বাস্থ্যদপ্তর। এতে নতুন করে বিতর্ক শুরু হয়, আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণেই কি তাঁদের সরানো হলো? চিকিৎসকরা এ সিদ্ধান্ত মানতে অস্বীকার করেন এবং অভিযোগ তোলেন যে, নিয়ম মেনে কাউন্সেলিং প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। সিনিয়র রেসিডেন্টদের কাছ থেকে তাঁদের পছন্দের পোস্টিং চাওয়া হলেও শেষ পর্যন্ত সেই অনুযায়ী নিয়োগ দেওয়া হয়নি। তাঁরা আদালতের দ্বারস্থ হন। সব দিক বিবেচনা করে কলকাতা হাই কোর্ট এদিন স্পষ্ট জানিয়ে দেয়, স্বাস্থ্যদপ্তরের বদলির সিদ্ধান্ত নিয়মবহির্ভূত এবং প্রক্রিয়াগত ত্রুটিতে ভরা। ফলে সে নির্দেশ বাতিল করা দিয়েছে আদালত।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!