Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ৪, ২০২৬

প্রাথমিক গণণায় দুই ফুল শিবিরেই হাড্ডাহাড্ডি লড়াই

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রাথমিক গণণায় দুই ফুল শিবিরেই হাড্ডাহাড্ডি লড়াই

শাসক দল তৃণমূল গণনার আগে দাবি করেছিল ২৩০ আসন নিয়ে ফের ক্ষমতায় আসছে তারা। বিজেপির দাবি ছিল তারাই সরকার গড়বে। গণনায় বিজেপির দাবি মান্যতা পাচ্ছে। তবে তৃণমূল ও বিজেপির মধ্যে এগিয়ে-পিছিয়ে থাকার ব্যবধান খুব একটা যে বেশি তা নয়।
সকাল ৮টায় গণনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের থেকে পাওয়া তথ্য অনুযায়ী সকাল পৌনে ১১ টা পর্যন্ত বিজেপি ১২৭ টি আসনে এগিয়ে, তৃণমূল ৮৭ আসনে এগিয়ে, বাম ১টি, কংগ্রেস একটি এবং হুমায়ুন কবীর নতুন দল গড়ে ১ টি আসনে এগিয়ে রয়েছে।
শুভেন্দু অধিকারী ভবানীপুরের গণনা কেন্দ্রে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল থেকে প্রতি ঘণ্টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। শুভেন্দুর দাবি, হিন্দু ইভিএম বিজেপির দিকে, মুসলিম ইভিএম তৃণমূলের দিকে। হিন্দু ভোট এককাট্টা হয়েছে বলে দাবি করে শুভেন্দু দাবি করেন মালদা, মুর্শিদাবাদ ও বীরভূমে মুসলিমরা পুরোটাই তৃণমূলকে ভোট দেয়নি। শুভেন্দু দাবি করেন, “ভবানীপুরে বিজেপি জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায় ৭৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে ছিলেন, আমি আবার এগিয়ে যাচ্ছি। ৭০ নম্বর ওয়ার্ডে ছক্কা মারবো। ভবানীপুরে বিজেপিই জিতবে।”
কলকাতা ও শহরতলীতে বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, বিধান নগরে তৃণমূল পিছিয়ে। পাশাপাশি বরানগরে সজল ঘোষ এগিয়ে আছে।
এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুরে খাতা খুলতে পারেনি সকাল ১১ টা পর্যন্ত।
শহর,গ্রাম সর্বত্র বিজেপি এগিয়ে রয়েছে। কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বিজেপি এগিয়ে। আসানসোল,দুর্গাপুরে বিজেপি এগিয়ে রয়েছে। এই প্রবনতা দেখে বোঝা যাচ্ছে প্রতিষ্ঠান বিরোধী ভোটের প্রভাব। ৯৩ শতাংশ ভোট যে শাসক দলের পক্ষে যায়নি সেটা ভোটের প্রবনতা দেখে বোঝা যাচ্ছে। হাওড়া, পূর্ব বর্ধমানে তৃণমূল পিছিয়ে, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরে এগিয়ে বিজেপি।
১৫ বছর পর রাজ্যে পরিবর্তন আসছে সেই ইঙ্গিত পাওয়া গেলেও সেটা যে পরিবর্তনের ঝড় সেটা বলা যায় না।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!