Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৫, ২০২৬

নবান্ন নয়, মহাকরণই সদর দফতর রাজ্যের নতুন সরকারের

আরম্ভ ওয়েব ডেস্ক
নবান্ন নয়, মহাকরণই সদর দফতর রাজ্যের নতুন সরকারের

নবান্ন নয়। মহাকরণ থেকেই বিজেপি সরকার পরিচালনা করবে। এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য নির্বাচনের আগেই ঘোষণা করেছিলেন বিজেপি নবান্ন নয়, মহাকরণ থেকে সরকার পরিচালনা করবে। সেই ঘোষণা মতো ভোটের ফল প্রকাশের পর রাজ্যের পূর্ত দফতর ২৮টি ঘর প্রস্তুত করে ফেলেছে। এই ঘরেই বসবেন বিজেপি মন্ত্রিসভার সদস্যরা। বিজেপির নবনিযুক্ত মুখ্যমন্ত্রীও নবান্নতে বসবেন। মঙ্গলবার মহাকরণের এই ২৮টি ঘরের ইন্টিরিয়র ডেকোরেশনের কাজ শেষ হয়েছে। চলছে টেলিফোনের লাইন দেওয়ার কাজ।

রাজ্যের পূর্ত দফতর মহাকরণের রক্ষণাবেক্ষণের দায়িত্বে। ইতিমধ্যেই দু-বার তারা মহাকরণের ভেতরে ব্যবস্থাপনা খতিয়ে দেখে ২৮টি ঘর মুখ্যমন্ত্রীর ঘর সমেত প্রস্তুত করেছে। এই ঘরগুলিতেই নতুন মন্ত্রিসভার সদস্যরা বসবেন।  মহাকরণে মন্ত্রীদের বসার ঘরের নিরাপত্তার জন্য পুলিশের পর্যবেক্ষণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মন্ত্রীরা উচ্চপর্যায়ের নিরাপত্তা পান। এই নিরাপত্তায় যাতে কোনও ত্রুটি না থাকে তার জন্য পুলিশের তরফে যথোপুযুক্ত ব্যবস্থা গ্রহণ করার হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালের ২০ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রায় আড়াই বছর কলকাতার মহাকরণে বসে সরকার চালিয়েছিলেন, মহাকরণ ছেড়ে নবান্ন চলে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ৬ মাসের মধ্যে আবার মহাকরণে ফিরে আসবেন। তা হয়নি, অবশেষে ২০১৩ সালের ৫ অক্টোবর তিনি সপরিষদ নবান্নে স্থানান্তরিত হন। তাই বলা যায়, মহাকরণে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময়কাল ছিল ২০১১-এর মে থেকে ২০১৩-এর অক্টোবর পর্যন্ত প্রায় ২৯ মাস।নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ৫ অক্টোবর, ২০১৩ স্থানান্তর হয়। মহাকরণ সংস্কার করার এবং প্রশাসনিক কাজের সুবিধার্থে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ ছেড়ে যান। অবশেষে মহাকরণই আবার হয়ে উঠছে রাজ্য প্রশাসনের মূল ভবন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!