- দে । শ
- মে ৯, ২০২৬
জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথকে শ্রদ্ধার্ঘ্য, ‘বাংলার নবনির্মাণ’-এর বার্তা মুখ্যমন্ত্রীর
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছিলেন কবিগুরুকে শ্রদ্ধা জানাতে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে। শিক্ষা হারিয়ে গিয়েছে। আমরা বাংলাকে নবনির্মাণ করব। অনেক দায়িত্ব। এখন একে অপরের সমালোচনার সময় নেই।’’
অন্যান্য বছরেও ২৫শে বৈশাখ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসাবে এই প্রথম ঠাকুরবাড়িতে তিনি পা রাখলেন। রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে প্রণাম জানিয়ে তিনি বলেন , ‘‘চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির…।’’ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর দাবি, এ বার প্রকৃত উন্নয়নের পথে চলবে পশ্চিমবঙ্গ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, ‘‘বাংলায় নতুন জাগরণের সূচনা হল। নতুন সরকার হল। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব দিলেন এবং আমরা দায়িত্বভার নিলাম।’’
শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘বাংলা এবং বাঙালির সংস্কৃতি, কবিগুরুর ভাবনাতে, কবিগুরুর চেতনাতে শুভ সূচনা হল সরকারের। একটাই মন্ত্র— চরৈবেতি, চরৈবেতি।’’
সদ্য দায়িত্ব নেওয়া মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ধুতি-পাঞ্জাবি পরিহিত শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে যে দল, তাদের অন্য কারও কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি আজ মুখ্যমন্ত্রী। কোনও বিতর্কিত কথা বলব না। আমি চাই, শুভ বুদ্ধির চেতনা হোক। যাঁরা এখনও সমালোচনা করছেন, তাঁদের চৈতন্য হোক।’’
❤ Support Us






